Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নতুন আইন অনুযায়ী যুক্তরাজ্যে গৃহস্থালির যে বস্তুগুলো রিসাইক্লিংয়ের জন্য সংগ্রহ করতে বাধ্য নয় কাউন্সিল

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের নতুন সিম্পলার রিসাইক্লিং নীতিমালা বাস্তবায়িত হওয়ার পর কাউন্সিলগুলোর জন্য বর্জ্য সংগ্রহের নির্দিষ্ট কিছু নিয়ম কার্যকর হয়েছে। দেশজুড়ে রিসাইক্লিং ব্যবস্থার জটিলতা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হলেও, বেশ কিছু দৈনন্দিন বস্তু বা পণ্য রিসাইক্লিং বিনে ফেলে রাখলেও স্থানীয় কাউন্সিলগুলো তা সংগ্রহ করতে আইনত বাধ্য নয়। সরকারি নির্দেশনা অনুযায়ী যেসব বস্তু সাধারণত সংগৃহীত হয় না, সেগুলোকে প্রধানত ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

প্রথমত কাচের ক্ষেত্রে মোমবাতির কাচের পাত্র, খাওয়ার গ্লাস, ফ্লাট গ্লাস, পাইরেক্স সহ সব ধরনের কুকারওয়্যার, লাইট বাল্ব, টিউব লাইট, মাইক্রোওভেনের ভেতরের প্লেট, আয়না, ফুলদানি, জানালার কাচ এবং যেকোনো সিরামিক বস্তু বা মাটির তৈরি জিনিসপত্র এই তালিকার বাইরে রাখা হয়েছে। দ্বিতীয়ত ধাতুর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের ল্যামিনেটেড ফয়েল যেমন পশুখাদ্য বা কফির পাউচ, বৈদ্যুতিক সরঞ্জাম, ব্যাটারি, চামচ ও হাঁড়ি-পাতিলের মতো সাধারণ তৈজসপত্র, কেটলি, ইস্ত্রি, পাইপ এবং রাসায়নিক ও ইঞ্জিনের তেল থাকা ধাতব ক্যান বা পাত্র কাউন্সিল সংগ্রহ নাও করতে পারে।

তৃতীয়ত প্লাস্টিকের ক্ষেত্রে কম্পোস্টেবল বা বায়োডিগ্রেডেবল লেবেলযুক্ত যেকোনো প্লাস্টিক প্যাকেজিং ও কফি পড, রাসায়নিক বা পেইন্ট ধারণকারী প্লাস্টিকের বোতল, বাগানের আসবাবপত্র বা প্লাস্টিকের খেলনার মতো বড় আকারের শক্ত প্লাস্টিক এবং পলিস্টাইরিন ও পিভিসি প্যাকেজিং সংগৃহীত হয় না। উল্লেখ্য যে প্লাস্টিক ব্যাগ ও ফিল্ম সংগ্রহের নিয়মটি ২০৩০ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। চতুর্থত কাগজ ও কার্ডবোর্ডের ক্ষেত্রে টিস্যু পেপার, টয়লেট পেপার, কটন উল, মেকআপ প্যাড, ভেজা টিস্যু, ডায়াপার এবং অন্যান্য হাইজিন বর্জ্য এর অন্তর্ভুক্ত নয়।

পঞ্চমত জৈব বর্জ্য বা খাদ্য পণ্যের ক্ষেত্রে কম্পোস্টেবল বা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক পণ্য এবং পশুপাখির জন্য ব্যবহৃত বিছানা বা লিটার আলাদাভাবে সংগ্রহ করা হয় না। ষষ্টত বাগানের বর্জ্যের ক্ষেত্রে বালি, মাটি, পাথর, নুড়ি, ইট, বাগানের কাঠের আসবাবপত্র, বেড়া, প্লাস্টিক, চায়ের ব্যাগ, কফির গুঁড়ো, বাগানের যন্ত্রপাতি এবং নির্দিষ্ট মাপে কাটা হয়নি এমন বড় আকারের গাছের ডালপালা কাউন্সিলের নিয়মিত বর্জ্য সংগ্রহ তালিকার বাইরে থাকে। স্থানীয় কাউন্সিলের নিয়মভেদে ছোটখাটো পার্থক্য থাকতে পারে, তাই যেকোনো বর্জ্য ফেলার আগে নিজস্ব কাউন্সিল নির্দেশিকা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

'বিদেশি পর্যটক হত্যা করে আবাসন খালি করুন': বিতর্কিত টি-শার্টের বিরুদ্ধে স্পেনে বর্ণবিদ্বেষের তদন্ত শুরু

‘বিদেশি পর্যটক হত্যা করে আবাসন খালি করুন’: বিতর্কিত টি-শার্টের বিরুদ্ধে স্পেনে বর্ণবিদ্বেষের তদন্ত শুরু
স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্ন তোলায় রয়টার্স সাংবাদিকের ওপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প

আশ্রয়াশ্রয়ীদের হোটেলে ককটেল নিক্ষেপ: যুক্তরাজ্যে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীর অপরাধ স্বীকার

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তনের আভাস: সোশ্যাল কেয়ার কর্মীদের ছাড় দেওয়ার সম্ভাবনা

ইউনিভার্সাল ক্রেডিটে হেল্পলাইনের ভুলে অতিরিক্ত অর্থ প্রদান করলেও তা আদায়ে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাজ্যের ডিডব্লিউপি

সম্পর্কিত খবর