Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি

ডেস্ক সংবাদ

নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি— যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা এই পদে নির্বাচিত হলেন। মাত্র ৩৪ বছর বয়সে তিনি শহরের গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কমবয়সী মেয়র হিসেবে ইতিহাস গড়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথম ভাষণে মামদানি বলেন, “নিউ ইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে— এমন এক শহরের পক্ষে, যা সবার সামর্থ্যের মধ্যে থাকবে।” তিনি আরও যোগ করেন, “বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি। নিউ ইয়র্কের এক নতুন যুগের সূচনা হয়েছে।”

নির্বাচনের ফল ঘোষণার আগেই মামদানির সমর্থকরা শহরের বিভিন্ন স্থানে উৎসব শুরু করেন। ব্রুকলিনের প্যারামাউন্ট থিয়েটারে তার বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত পার্টিতে হাজারো মানুষ অংশ নেন। সেখানে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসকেও উপস্থিত থাকতে দেখা যায়।

রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী কার্টিস স্লিওয়া ফল ঘোষণার পর মামদানিকে অভিনন্দন জানিয়ে বলেন, “তিনি যদি ভালো করেন, তাহলে নিউ ইয়র্কও ভালো করবে।”

মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রাথমিক ফলাফল অনুযায়ী, মামদানি ৫১ শতাংশ ভোট পেয়ে অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করেন, যিনি পান ৩৯ শতাংশ ভোট। এটি নিউ ইয়র্কে গত পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতির নির্বাচন বলে জানিয়েছে সিটি বোর্ড অব ইলেকশনস।

জোহরান মামদানি শুধু শহরের সর্বকনিষ্ঠ মেয়রই নন— তিনি আফ্রিকায় জন্ম নেওয়া প্রথম মুসলিম, যিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে অধিষ্ঠিত হলেন। তার এই বিজয় ডেমোক্র্যাটিক পার্টির বামপন্থী ধারার উত্থানেরও প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, একই দিনে অনুষ্ঠিত অন্যান্য অঙ্গরাজ্যের নির্বাচনে ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট অ্যাবিগেল স্প্যানবার্গার এবং নিউ জার্সির গভর্নর পদে জয়ী হয়েছেন মিকি শেরিল।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর