Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নিজ এলাকায় পুনরায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ

নিজ এলাকায় পুনরায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ
ডেস্ক সংবাদ

নিজ এলাকায় পুনরায় দাফন হবে হারিছ চৌধুরীর লাশ

সিলেটের কানাইঘাট উপজেলায় শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার পাশে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর লাশ পুনরায় দাফন করা হবে। এতিমখানাটি প্রয়াত হারিছ চৌধুরীর নিজ হাতে প্রতিষ্ঠিত।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাজরিনের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিম চৌধুরী, পরিবারের অন্যান্য সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

হারিছ চৌধুরীর ইচ্ছা অনুযায়ী, তার পিতা শফিকুল হক চৌধুরীর নামে প্রতিষ্ঠিত এতিমখানা প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। তবে, কবে দাফন কার্য সম্পন্ন হবে, তা এখনো নির্ধারিত হয়নি। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর চলতি মাসেই দাফন হতে পারে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাজরিন জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধার মর্যাদায় হারিছ চৌধুরীর লাশ তার পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী দাফন করা হবে। ইতোমধ্যে কবরের স্থান নির্ধারণ করা হয়েছে।

বিএনপি নেতা ফয়ছল আহমদ বলেন, “স্বাধীন দেশে হারিছ চৌধুরীর লাশ তার নিজ এলাকায় দাফনের সুযোগ পাওয়া আমাদের সবার জন্য স্বস্তির বিষয়। তিনি দেশের একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন।”

হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা চৌধুরী বলেন, “বিগত সময়ে আমরা নানা ধরনের হয়রানির শিকার হয়েছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাবার লাশ শনাক্ত এবং তার ইচ্ছা অনুযায়ী দাফন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করছি।”

উল্লেখ্য, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যান হারিছ চৌধুরী। পরদিন তার লাশ ঢাকার সাভারে একটি মাদ্রাসায় দাফন করা হয়। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে তার লাশ শনাক্ত করা হয় এবং উচ্চ আদালতের নির্দেশে লাশ তোলা হয়। বর্তমানে লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর