রিফর্ম ইউকের নেতা রবার্ট জেনরিক ইংল্যান্ডের প্লিমাথ শহরে দলীয় কর্মসূচীতে বক্তব্য রাখার সময় সভায় উপস্থিত সবাইকে জিজ্ঞেস করেছিলেন, যাঁরা চাকরি করেন, তাঁরা দাঁড়ান। এতে দেখা যায়, উপস্থিতদের মধ্যে একেবারে খুব অল্প সংখ্যক দাড়িয়েছেন। কিন্তু প্রত্যাশার চেয়ে অনেক কম সাড়া পাওয়ায় বিব্রতকর পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে তিনি আরো একটি প্রশ্ন করেন।
এবার জিজ্ঞেস করলেন, উপস্থিতদের মধ্যে যারা উদ্যোক্তা, ব্যবসায়ী রয়েছেন তাদেরও দাঁড়াতে।
কিন্তু এতে তিনি আরও হতাশাজনক সাড়া পান।অর্থাৎ খুব কম মানুষই উঠে দাঁড়ান।
এরপর তিনি জিজ্ঞেস করলেন, আপনারা যারা এখন পেনশন পাচ্ছেন, আপনারাও তাদের সাথে দাঁড়িয়ে।
তখন রবার্ট জেনেরিকের সামনে বসা অধিকাংশ মানুষই দাঁড়িয়ে যান। এই ভিডিও ক্লিপটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
প্লিমাথে রিফর্ম ইউকে-এর ‘ব্রিটেন বাঁচানোর ১০০ দিন’ (100 Days to Save Britain) শিরোনামের কর্মসূচির এক সভায় এই লজ্জায় পড়েন রবার্ট জেনেরিখ।
একই সভায় রিফর্ম ইউকে-এর নেতা নাইজেল ফারাজও হাসির খোরাক হন! তিনি ভুলবশত স্থানটির নাম ‘পোর্টসমাউথ’ বলে উল্লেখ করেন। যার ফলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে হাসির রোল উঠে আসে।





