Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী জামায়াত: শিশির মনির

ডেস্ক সংবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে দলটির নেতাকর্মীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এবং দলটি নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে বলে আশাবাদী।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়েও চলতি এপ্রিল মাসের মধ্যেই আইনি সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে রাজনৈতিক অঙ্গনে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা আলোচনার মধ্যে জামায়াতও সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে দলটি প্রায় ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে। তবে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়টি এখনও দেশের সর্বোচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

আইনি প্রক্রিয়ার বিলম্বকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে শিশির মনির বলেন, “বিলম্ব হলেও হতাশ হওয়ার কিছু নেই। আমরা আশাবাদী, শিগগিরই মামলার চূড়ান্ত রায় হবে এবং দল নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে।”

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন দলের নেতারা আইনি প্রক্রিয়ায় মুক্তি পেলেও এটিএম আজহারুল ইসলাম এক যুগেরও বেশি সময় ধরে কারাবন্দি রয়েছেন, যা নিয়ে দলীয়ভাবে অসন্তোষ আছে। তবে, তার মুক্তির প্রক্রিয়াও শেষ পর্যায়ে, এখন শুধু চূড়ান্ত শুনানি বাকি।

শিশির মনির জানান, আগামী ২০ এপ্রিল (রোববার) থেকে দেশের সর্বোচ্চ আদালতে বিচার কাজ আবার শুরু হবে। তবে ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রধান বিচারপতির বিদেশ সফরের কারণে কিছু মামলার নিষ্পত্তি পিছিয়ে যেতে পারে। এরপরই জামায়াতের নিবন্ধন এবং আজহারের মুক্তি–এই দুটি গুরুত্বপূর্ণ মামলার চূড়ান্ত রায় আসবে বলে আশা করা হচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর