Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নির্বাচনী তহবিলে দ্রুত অর্থ সহায়তা পাচ্ছেন তাসনিম জারা

ডেস্ক সংবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তার এই আহ্বানে স্বল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তার পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, মাত্র সাত ঘণ্টার ব্যবধানে ১২ লাখ টাকারও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। তিনি লেখেন, জনগণের এমন অভূতপূর্ব সাড়া তাদের কল্পনার বাইরের বিষয় এবং এই সহযোগিতার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এর আগে ভিডিওবার্তায় ডা. জারা দেশের প্রচলিত নির্বাচনী ব্যয় ব্যবস্থার সমালোচনা করে বলেন, বাস্তবে অনেক প্রার্থী নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করলেও নির্বাচন কমিশনে নির্ধারিত সীমার অনেক কম ব্যয়ের হিসাব দেন। তিনি জানান, এমন অসততার রাজনীতি তিনি করতে চান না।

ডা. তাসনিম জারা প্রতিশ্রুতি দেন, নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয়সীমার বাইরে তিনি কোনো অর্থ ব্যয় করবেন না। তার নির্বাচনী এলাকায় প্রায় ৪ লাখ ৭০ হাজার ভোটারের বিপরীতে কমিশন নির্ধারিত ব্যয়সীমা ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। এই অর্থ তিনি জনগণের কাছ থেকেই সংগ্রহ করবেন বলে জানান।

তিনি বলেন, জনগণের সহায়তায় স্বচ্ছ ও সৎভাবে নির্বাচন করা সম্ভব—এমন একটি দৃষ্টান্ত স্থাপন করাই তার লক্ষ্য। এতে ভবিষ্যতে যোগ্য ও সৎ মানুষদের রাজনীতিতে আসার সাহস বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সততা ও স্বচ্ছতার এই আহ্বানে সাড়া দিয়ে দেশ-বিদেশের বহু মানুষ ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাকে আর্থিক সহায়তা পাঠাচ্ছেন বলে জানা গেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর