Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নুরকে নয় অন্যকে মারছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি

ডেস্ক সংবাদ

শুক্রবার রাতে ঢাকার বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন।

সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে লাল বা খয়েরি রঙের শার্ট পরা এক ব্যক্তিকে সিঁড়িতে বসা অবস্থায় অন্য একজনকে মারধর করতে দেখা যায়। অনেকেই এই ভিডিওটিকে নুরুল হক নুরের ওপর হামলার ভিডিও বলে দাবি করেন।

তবে ফ্যাক্ট-চেকিং সংগঠন রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে— ভিডিওতে মারধরের শিকার ব্যক্তি নুরুল হক নুর নন।

রিউমর স্ক্যানার তাদের ফেসবুক গ্রুপে দেওয়া পোস্টে জানায়, বিভিন্ন লাইভ ভিডিও ও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, সংঘর্ষের সময় লাঠিচার্জের পর নুর রাস্তার মধ্যে লুটিয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়। এই পুরো সময়ের কোনো অংশে নুর সিঁড়িতে বসেননি। ফলে ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি নুর নন, এটি নিশ্চিত হওয়া গেছে।

পোস্টে আরও বলা হয়, ভিডিওতে লাল শার্ট পরা যিনি মারধর করছিলেন, তিনি নিজেকে পুলিশ পরিচয় দিয়েছেন। অন্য একটি ভিডিওতে তাকে পুলিশের হেলমেট পরিহিত অবস্থায়ও দেখা গেছে। এমনকি সেনাবাহিনীর কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতেও দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে তার পরিচয় তখন পরিষ্কার ছিল না।

রিউমর স্ক্যানার বলেছে, ওই ব্যক্তি প্রকৃতপক্ষে পুলিশ সদস্য কি না—তা যাচাই করা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর