Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের ঘরেই থাকার পরামর্শ দূতাবাসের

ডেস্ক সংবাদ

নেপালে উদ্ভূত জরুরি নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশিদের নেপাল ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বার্তায় দূতাবাস এ অনুরোধ জানায়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, “জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে নিজ নিজ বাসস্থান বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।”

জরুরি প্রয়োজনে যোগাযোগ

কোনো জরুরি পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে:

  • মো. সাদেক: +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯

  • সারদা: +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১

উল্লেখ্য, বর্তমানে নেপালে সরকারবিরোধী আন্দোলন ও বিক্ষোভের কারণে রাজধানী কাঠমান্ডুতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর