Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পদ্মার এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা!

ডেস্ক সংবাদ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা একটি বড় ইলিশ মাছ সাড়া ফেলে দিয়েছে বাজারে। এক কেজি ৮০০ গ্রাম ওজনের এই ইলিশ বিক্রি হয়েছে ৮ হাজার ২৮০ টাকায়—প্রতি কেজি দাম দাঁড়ায় ৪ হাজার ৬০০ টাকা!

শনিবার (১২ এপ্রিল) সকালে দৌলতদিয়া ঘাট বাজারে হালিম সরদারের আড়তে মাছটি তোলা হয়। পরে নিলামের মাধ্যমে ইলিশটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী ও ৫ নম্বর ফেরিঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান শেখ।

শাহজাহান শেখ জানান, “নিলামে সর্বোচ্চ দরদাতা হয়ে আমি মাছটি কিনেছি ৮ হাজার ২৮০ টাকায়। পরে কুষ্টিয়ার এক পরিচিত বড় ব্যবসায়ীর কাছে কেজি প্রতি ১০০ টাকা লাভে বিক্রি করে দিই।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাজবাড়ীর সবচেয়ে বড় মাছের পাইকারি ও খুচরা বাজার বসে দৌলতদিয়া ঘাটে। এটি ঢাকাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের অন্যতম পথ হওয়ায় এখানে মাছের চাহিদা সবসময়ই বেশি। বহু যাত্রী ঘাট পারাপারের সময় পদ্মার তাজা মাছ কিনে নিয়ে যান। সেই সুবাদে স্থানীয় জেলেরা নিয়মিত মাছ এনে বিক্রি করেন এখানে।

শনিবার সকালে অন্যান্য মাছের সঙ্গে জেলেদের জালে ধরা এই বড় ইলিশটি আড়তে আনা হলে বাজারে তা ঘিরে জড়ো হন ক্রেতা ও কৌতূহলীরা। বিশাল আকৃতির মাছটি মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর