Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে অষ্টম ও নবম শ্রেণির উত্তরপত্র ফাঁস

ডেস্ক সংবাদ

নেত্রকোনার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান বার্ষিক পরীক্ষার দুইটি বিষয়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরপত্র পরীক্ষা শুরুর আগেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অষ্টম শ্রেণির বিজ্ঞান এবং নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের এমসিকিউ অংশের উত্তরপত্র ছড়িয়ে পড়ে—যেখানে পরীক্ষার সময় ছিল সকাল ১০টা

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেন।

একটি প্রশ্ন বাতিল, একটি বহাল

বিদ্যালয় সূত্র জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া অষ্টম শ্রেণির উত্তরপত্রটির সঙ্গে মূল প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। ফলে সেটি বাতিল করে দ্রুত নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হয়।
তবে নবম শ্রেণির ফাঁস হওয়া উত্তরপত্রটির সঙ্গে পরীক্ষার প্রশ্নে মিল পাওয়া যায়নি বলে সেটি বাতিল করা হয়নি।

তদন্ত কমিটি গঠন

ঘটনার কারণ খুঁজে বের করতে জ্যেষ্ঠ শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিসীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ

স্থানীয়দের অভিযোগ—কিছু শিক্ষক প্রাইভেট পড়ানোর সুবিধা দিতে ইচ্ছাকৃতভাবে এসব উত্তরপত্র ফাঁস করে থাকতে পারেন। এতে বিদ্যালয়ের দীর্ঘদিনের সুনাম প্রশ্নের মুখে পড়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

প্রশাসনের বক্তব্য

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, দায়ীদের শনাক্তে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর