Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

পারিশ্রমিক বাকি রাখা রাজশাহীর মালিক বললেন, আমরা সবসময় বোনাস দেই

ডেস্ক সংবাদ

এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহী। মাঠের পাশাপাশি মাঠের বাইরের নানা খবরের কারণে উঠে এসেছে তাদের নাম। পারিশ্রমিক টাকা বকেয়া থাকায় বিদেশিরা ম্যাচও বর্জন করেছে। এরই মধ্যে রাজশাহীর মালিক এক সাক্ষাৎকারে বললেন, তারা সবসময় বোনাস দেয়।
বিপিএলে সোমবার (২৭ জানুয়ারি) সিলেটের বিপক্ষে জয় পেয়ে এখনও শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে রাজশাহী। ম্যাচ শেষে রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এক সাক্ষাৎকারে দলের জয়ে উচ্ছ্বসিত। তখন তিনি বলেছেন ক্রিকেটারদের বোনাসের কথাও।
শফিকুর রহমান বলেন, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’
এরপর বোনাসের ব্যাপারে শফিকুর রহমান বলেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’
এদিকে মাঠে রাজশাহীর অধিনায়ক নিয়েও আলোচনা হয়েছে। ফ্র্যাঞ্চাইজিটির প্রথম অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। এরপর অধিনায়কত্বে পরিবর্তন আনা হয়। তাসকিনকে করা হয় নতুন অধিনায়ক। তাসকিনের প্রশংসাও করেছেন শফিকুর।
রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই অধিনায়কত্ব পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’
তবে ক্রিকেটারদের বোনাসের আশ্বাস দিলেও জানা জানা রোববার (২৬ জানুয়ারি) ম্যাচের আগে লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাংক চেক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পরদিন সোমবার সেই চেক ডিপোজিট করতে গিয়ে আবারও প্রতারিত হয়েছেন ক্রিকেটাররা। অ্যাকাউন্টে চেকের পরিমাণ অর্থ না থাকায় শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের। যা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর