Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

পাসপোর্ট অফিসে দুদকের হঠাৎ অভিযান

ডেস্ক সংবাদ

পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহকদের হয়রানি এবং অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই অভিযান শুরু হয়। দুদক জানায়, পাসপোর্ট করতে গিয়ে সাধারণ মানুষ নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন—এই অভিযোগের ভিত্তিতেই তারা অভিযান চালায়।

দুদকের পাবনা-সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, পাসপোর্ট অফিসের এক কম্পিউটার অপারেটর আমিনুল মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ) মাধ্যমে টাকা নিয়ে কাজ করে দিচ্ছিলেন—এমন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, যারা অতিরিক্ত টাকা দিয়ে দালালের মাধ্যমে আবেদন করেন, তাদের কাগজে একটি বিশেষ চিহ্ন বা সিল থাকে। এই চিহ্ন থাকলে সেই ফাইলগুলো দ্রুত অনুমোদন পায়। এই সিল কে দেয়, তা জানতে চাওয়া হলে অফিসের একজন সহকারী পরিচালক পরিষ্কার উত্তর দিতে পারেননি।

অভিযানের সময় দুদকের টিম সাধারণ গ্রাহকদের সঙ্গে কথা বলেন, এবং তারা অনেকেই হয়রানির অভিযোগ করেন। এসব অভিযোগের বিষয়ে একটি রিপোর্ট তৈরি করে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর দপ্তর থেকে যেভাবে নির্দেশনা আসবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সদর উপজেলার হাজিরহাট এলাকার এক ভুক্তভোগী গাফফার হোসেন বলেন, “ছবি তোলার পর থেকে আমাকে ১৪ দিন ধরে শুধু ঘুরাচ্ছে। প্রতিদিনই নতুন কোনো সমস্যা দেখানো হয়। অথচ এই কাজ তিন দিনের বেশি লাগার কথা না।”

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর