Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

প্রয়াত নোবেলজয়ী সাহিত্যিক মারিও বার্গাস য়োসা

ডেস্ক সংবাদ

চিরবিদায় নিলেন লাতিন আমেরিকার কিংবদন্তি সাহিত্যিক এবং নোবেলজয়ী লেখক মারিও বার্গাস য়োসা। পেরুর এই প্রখ্যাত লেখক রোববার (১৩ এপ্রিল) স্থানীয় সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

লেখকের বড় ছেলে আলভারো বার্গাস য়োসা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) একটি বার্তায় জানান, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা মারিও বার্গাস য়োসা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। শেষ মুহূর্তে পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।”

সাহিত্যজগতে সত্তর দশকে তিনি হয়ে উঠেছিলেন লাতিন আমেরিকার সবচেয়ে প্রভাবশালী লেখকদের একজন। তার মৃত্যুতে অনেকেই মনে করছেন, লাতিন সাহিত্যের গৌরবময় ‘বুম’ যুগের একটি উজ্জ্বল অধ্যায় শেষ হয়ে গেল।

১৯৬০ সালে প্রকাশিত উপন্যাস The Time of the Hero দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেন মারিও বার্গাস য়োসা। এরপর একের পর এক কালজয়ী রচনা উপহার দিয়েছেন পাঠকদের। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে The Green House, Aunt Julia and the Scriptwriter, Death in the Andes, The War of the End of the World এবং The Feast of the Goat।

১৯৮২ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন, যা তাকে এনে দেয় বিশ্বজুড়ে পাঠকপ্রিয়তা ও মর্যাদা। এরপর ১৯৯৫ সালে তিনি লাভ করেন স্পেনের সর্বোচ্চ সাহিত্য সম্মান সারভান্তেস পুরস্কার।

মারিও বার্গাস য়োসার মৃত্যুতে শোক প্রকাশ করেছে পেরু সরকার। সোমবার (১৪ এপ্রিল) দেশজুড়ে এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এ উপলক্ষে সরকারি ভবন ও স্থাপনাগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর