Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফেনীতে শিশুর হাতে বন্দুক, ফেসবুকে ভাইরাল ছবি নিয়ে চাঞ্চল্য

ডেস্ক সংবাদ

ফেনীর সোনাগাজীতে এক শিশুর হাতে আগ্নেয়াস্ত্র থাকার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ছবিটি শিশুটির সৌদিপ্রবাসী মামা তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লেখেন— “এটা আমার বড় ভাগিনা, ওর হাতে এ বয়সে খেলনার পিস্তল থাকার কথা, অথচ ওর হাতে এখন অরিজিনাল পিস্তল।”

ছবিটি ভাইরাল হওয়ার পর তা ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়। যদিও পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হয়, কিন্তু অনেকেই এর স্ক্রিনশট সংরক্ষণ করেছেন।

শিশুর বাবা জানান, তার সন্তান নানার বাড়িতে ছিল এবং ঘটনাটি তিনি জানতেন না। ছবিটি ফেসবুকে পোস্ট হওয়ার পরই বিষয়টি তার নজরে আসে। তিনি বলেন, “আমার শ্যালক মানসিকভাবে অসুস্থ। সে পূর্বেও বিভিন্ন অপ্রত্যাশিত কাজ করেছে। পারিবারিক বিরোধ থেকেই হয়তো সে ছবিটি ছড়িয়েছে।”

স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে শিশুদের জন্য বিপজ্জনক উদাহরণ হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, “ছবিটি পুরনো—তিন-চার বছর আগের। তখন শিশুটি মাত্র তিন বছর বয়সী ছিল। বর্তমানে তার বয়স আট। শিশুর নানার বাড়িতে খেলার ছলে সে বন্দুকটি হাতে নিয়েছিল। পরে সেটি নানার বাড়ির খাটের নিচ থেকে পাওয়া যায় বলে জানা গেছে।”

শিশুর নানা দাবি করেছেন, বন্দুকটি তার ছেলে একটি বাজারের পাশে পরিত্যক্ত অবস্থায় পেয়েছিল এবং তা পরে ভাঙারির কাছে বিক্রি করে দেওয়া হয়।

ওসি বলেন, “ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর