Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ফেসবুক অ্যাপে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনছে মেটা

ডেস্ক সংবাদ

মেটা ফেসবুক অ্যাপের নকশায় ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। নতুন ডিজাইনে ফিড, সার্চ, নেভিগেশন ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতায় আসবে উল্লেখযোগ্য উন্নয়ন। ব্যবহারকারীর সুবিধা বাড়াতে অ্যাপের নিচে স্থায়ীভাবে ছয়টি ট্যাব যোগ করা হচ্ছে—হোম, রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস, নোটিফিকেশন ও প্রোফাইল।

মেটার তথ্য অনুযায়ী, নতুন নকশায় একাধিক ছবি পোস্ট করলে সেগুলো গ্রিড আকারে দেখা যাবে। ফিডে থাকা ছবিতে ডাবল ট্যাপ করেই ‘লাইক’ দেওয়া যাবে। কোনো ছবি বা ভিডিও চাপ দিলে সেটি পুরো স্ক্রিনে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ইনস্টাগ্রামের সাম্প্রতিক ডিজাইন অনুসরণ করে ফেসবুকও নিচের ট্যাবগুলো স্থায়ীভাবে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে অ্যাপ নেভিগেশন আরও সহজ হয়। পাশাপাশি মেনু ও নোটিফিকেশন ট্যাবের নকশায় পরিবর্তন আনা হচ্ছে, ফলে মেটা এআইয়ের সুবিধাগুলো আগের তুলনায় দ্রুত পাওয়া যাবে। ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন সেকশন, বন্ধুদের স্টোরি ও আপডেট দেখতে পারবেন।

ফেসবুক সার্চেও আসছে বড় রদবদল। এখন থেকে সার্চ ফলাফল গ্রিড আকারে দেখানো হবে, যাতে বিভিন্ন ধরনের কনটেন্ট একই স্থানে পাওয়া যায়।

এ ছাড়া নতুন একটি ডিসকভারি অ্যালগরিদম যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীর আগ্রহ বিশ্লেষণ করে সম্ভাব্য নতুন বন্ধু সাজেস্ট করবে। কেউ যদি নতুন কোনো শহরে যান, তাহলে স্থানীয় বন্ধুদেরও প্রস্তাব দেবে এই অ্যালগরিদম।

ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রোফাইলে কোন তথ্যগুলো প্রদর্শিত হবে—তা নিজের মতো করে নিয়ন্ত্রণ করার সুবিধাও পাবেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর