Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বদর যুদ্ধে সন্তানের শাহাদাতের খবরে আনন্দিত হয়েছিলেন যে মা

ডেস্ক সংবাদ

বদর যুদ্ধে সন্তানের শাহাদাতের খবরে আনন্দিত হয়েছিলেন যে মা

নশ্বর এ পৃথিবীতে এক মুঠো আশার আলো সন্তান। নাড়িছেঁড়া ধন। জীবনের সার্থকতা। সন্তান একটুখানি ‘উহ’ বললে কলজে ফেটে আসে মায়ের। শত দুঃখ যাতনার মাঝেও সন্তানকে বুঝতে দেন না মা কিছুই অথচ মহান আল্লাহর রাস্তায় সন্তান জীবন দেয়ায় হেসে উঠেছিলেন এক মা। নিজেকে ধন্য মনে করেছিলেন তিনি।
হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, হজরত হারেসা ইবনে সুরাকা (রা.) বদর যুদ্ধের দিন শহীদ হয়েছেন। তিনি সেদিন পর্যবেক্ষক দলে ছিলেন। অজ্ঞাত এক তীর এসে তার শরীরে লাগলে তিনি শহীদ হন।
শাহাদাতের পর তার মা এসে বললেন,
হে আল্লাহর রসুল, হারেসার খবর বলুন। যদি সে বেহেশতে প্রবেশ করে তবে আমি ধৈর্য ধারণ করব। অন্যথায় মহান আল্লাহ দেখবেন, আমি কী করি?
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ধ্বংস হক! তুমি কি পাগল হয়েছো! তা এক বেহেশত নয় বরং আট বেহেশত। তোমার ছেলে সর্বোচ্চ জান্নাত লাভ করেছে। (বিদায়াহ)
অপর রেওয়ায়েতে আছে তার মা বললেন, যদি সে বেহেশতে প্রবেশ করে আমি ধৈর্য ধারণ করব। আর যদি তা না হয়, তবে আমি তার জন্য কেঁদে আকুল হবো।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হারেসা, বেহেশতের ভেতর অনেক বেহেশত রয়েছে। আর তোমার ছেলে সর্বোচ্চ ফেরদাউস লাভ করেছে।
অপর আরেক রেওয়ায়েতে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
হে উম্মে হারেসা, তা একটি বেহেশত নয়, বরং অনেক বেহেশত। আর সে সর্বোচ্চ ফেরদাউসে পৌঁছেছে। তার মা বললেন, তবে আমি ধৈর্য ধারণ করব। (কানয)
অপর রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, হারেসার মা বললেন, হে আল্লাহর রসুল, যদি সে বেহেশতে প্রবেশ করে তবে আমি কাঁদবো না, দুঃখ করব না। আর যদি সে দোজখে গিয়ে থাকে তবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকব তার জন্য কাঁদবো।
রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উম্মে হারেসা, তা একটি বেহেশত নয় বরং অনেক বেহেশতের মধ্যে একটি বেহেশত। আর হারেসা সর্বোচ্চ ফেরদাউসে পৌঁছেছে। এ কথা শুনে হারেসার মা হাসতে হাসতে ফিরে গেলেন এবং বলতে লাগলেন, বাহ, বাহ হে হারেসা! (কানয)
আহ! শাহাদাতের প্রতি কতই না আকৃষ্ট! শাহাদাতের মৃত্যু কতই না কাম্য! সন্তানের মৃত্যু ঠুনকো বিষয়। শাহাদাতই মুখ্য। এরাই তো ইসলামের মর্মবাণী বুঝতে পেরেছেন অনুধাবন করেছেন পরকালীন সফলতা!

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর