Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় সমিত সোম

ডেস্ক সংবাদ

কানাডায় জন্ম নেওয়া, বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সমিত সোম এখন লাল-সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায়। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু হতে পারে। এরই মধ্যে জন্মনিবন্ধন, পাসপোর্ট এবং ফিফা অনুমোদনসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সমিত সোম কানাডা জাতীয় দলের হয়ে এর আগে দুটি ম্যাচ খেলেছেন। বর্তমানে কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসির হয়ে খেলছেন এই মিডফিল্ডার। বাবার বাড়ি সিলেটে হওয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন তিনি। বাফুফের প্রচেষ্টায় দ্রুততার সঙ্গে কাগজপত্রের কাজ শেষ হয়, যার জন্য সমিত ভিডিও বার্তায় বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, “আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ।”

এর আগে হামজা চৌধুরীর অভিষেক ঘিরেও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। এবার সেই উন্মাদনায় যোগ হতে চলেছেন সমিত সোম। সব ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন তিনি, বাংলাদেশের মাঝমাঠে হামজার সঙ্গে গড়ে তুলতে পারেন শক্তিশালী জুটি।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর