Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বাংলাদেশ থেকেই শুরু হতে পারে পাট বিপ্লব: পাটমন্ত্রী

ডেস্ক সংবাদ

পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যের ধারক এবং বহির্বিশ্বে দেশের অন্যতম পরিচয়বাহী শিল্প। সঠিক উদ্যোগ নেওয়া গেলে পাটকে ঘিরে নতুন বিপ্লব শুরু হতে পারে বাংলাদেশ থেকেই।

শুক্রবার (৬ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, পাট খাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে কার্যকর সাপ্লাই চেইন গড়ে তোলা হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং পলিথিন ব্যবহারের ক্ষতিকর প্রভাবের কারণে বিশ্বজুড়ে পাটজাত পণ্যের গুরুত্ব বাড়ছে। এই সুযোগ কাজে লাগাতে আধুনিক প্রযুক্তি ও বৈচিত্র্যময় পণ্যের দিকে গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সরকারের লক্ষ্য এক কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা। কৃষি ও কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

পাটমন্ত্রী জানান, কৃষি ও কৃষকবান্ধব সরকার আগামী পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। এর মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের সহায়তা পাবেন। এসব উদ্যোগের ফলে পাট খাতে আবারও সুদিন ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে টিকে থাকতে পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। কাঁচা পাট ও পাটজাত পণ্যের বাড়তে থাকা বৈশ্বিক চাহিদা পূরণে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলন নিশ্চিত করতে হবে।

মন্ত্রী আরও বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে উদ্যোগ বাড়াতে হবে। পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগ ব্যবহারে সবাইকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, উন্নত, পরিবেশবান্ধব ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার সব সময় জনগণের পাশে রয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর