Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বিএনপি নেতাকে হাত-পা বেঁধে কবরস্থানে ফেলে রাখে আওয়ামী নেতাকর্মীরা

ডেস্ক সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক স্থানীয় বিএনপি নেতাকে নির্যাতনের পর হাত-পা বেঁধে কবরস্থানে ফেলে রাখার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

ঘটনার শিকার জাকির হোসেন স্থানীয় দরিয়াদৌলত ৯ নম্বর ওয়ার্ড (কালাইনগর) বিএনপির সাবেক সভাপতি এবং একজন মৎস্যজীবী। মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবারের দাবি, সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে জাকির হোসেন নদীতে মাছ ধরতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও শিক্ষক জসীম মাস্টার এবং তার সঙ্গে থাকা আরও কয়েকজন তাকে পথরোধ করে। তারা তাকে বেধড়ক মারধরের পর হাত, পা ও মুখ বেঁধে কালাইনগর কবরস্থানে ফেলে রেখে যায়।

জাকির হোসেনের পুত্রবধূ আরজিনা আক্তার বাদী হয়ে মঙ্গলবার দুপুরে বাঞ্ছারামপুর থানায় জসীম মাস্টারকে প্রধান আসামি করে মোট সাতজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অভিযুক্ত জসীম মাস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুছা বলেন, “জাকির হোসেন দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আসছেন। আওয়ামী লীগ নেতা জসীম মাস্টার এর আগেও তাকে হুমকি ও হামলার মুখে ফেলেছেন। আমরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই।”

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর