Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিশ্ব চা দিবস আজ: চায়ের কাপে আনন্দের দিন

ডেস্ক সংবাদ

চা—একটি শব্দ, যার সঙ্গে জড়িয়ে আছে প্রশান্তি, আড্ডা আর একটুখানি ভালোলাগা। আজ ২১ মে, বিশ্ব চা দিবসচা–প্রেমীদের জন্য দিনটি যেন বিশেষ আনন্দের উপলক্ষ।

বিশ্বব্যাপী প্রতি সেকেন্ডে ২৫ হাজার কাপ চা পান করা হয়! অর্থাৎ, প্রতিদিন দুই বিলিয়নের বেশি কাপ চা উপভোগ করেন মানুষ। এসব তথ্য জানিয়েছে ‘ন্যাশনাল টুডে’।

চা দিবস উদযাপনের ইতিহাস বেশ নতুন হলেও চায়ের ইতিহাস হাজার বছরের পুরোনো। ২০০৫ সালে প্রথমবারের মতো শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া উগান্ডা—চা উৎপাদনকারী দেশগুলো মিলে আন্তর্জাতিক চা দিবস পালন শুরু করে।

পরবর্তীতে ২০১৯ সালের ২১ ডিসেম্বর জাতিসংঘ ২১ মে দিনটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব চা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয় এবং ২০২০ সাল থেকে দিবসটি বিশ্বজুড়ে পালিত হচ্ছে।

চায়ের উৎপত্তি নিয়ে রয়েছে মজার একটি গল্প। পাঁচ হাজার বছর আগে এক চীনা সম্রাটের গরম পানির কাপে পড়ে যায় কিছু শুকনো পাতা। সেই পানীয় পান করে সম্রাট এতটাই মুগ্ধ হন যে শুরু হয় গরম চায়ের ইতিহাস। সত্যতা নিয়ে সন্দেহ থাকলেও, চা–এর প্রতি মানুষের ভালোবাসা কিন্তু একেবারেই বাস্তব।

বিশ্বের অন্যতম বড় চা–ভোক্তা দেশ ভারত চীন, যারা একত্রে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৩৭ শতাংশ

আজকের দিনে আপনি চাইলে এক কাপ চায়ের সঙ্গে কাটাতে পারেন একটু নিরালাভাবে, কিংবা বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় মেতে উঠুন। কারণ, আজ চায়েরই দিন!

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর