Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিসিএস প্রশ্ন ফাঁসের অভিযোগে দিনাজপুরে যুবক আটক

ডেস্ক সংবাদ

বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর থেকে মহিবুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি-ডিবি) কাছে।

মহিবুল পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর আটরাই গ্রামের হাদী উজ্জামানের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সূত্র জানায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবরে ছায়া তদন্ত শুরু করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। তদন্তে মহিবুলের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তিনি আত্মগোপন করেন।

পরবর্তীতে তিনি ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে করে পার্বতীপুরের উদ্দেশে রওনা হন। প্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। রেল পুলিশের সহযোগিতায় তাকে পার্বতীপুর জংশন স্টেশনে আটক করা হয়।

দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, আটককৃত মহিবুলকে রাতেই ডিএমপির ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর