Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বিসিবি নির্বাচন: ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নিলেন তামিম ইকবাল

ডেস্ক সংবাদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে তার পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।

তামিম সরাসরি উপস্থিত না থাকলেও, বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে স্পষ্ট করেছেন এই মনোনয়ন গ্রহণের মাধ্যমে।

এছাড়া দিনভর আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন ক্যাটাগরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। ক্যাটাগরি-বি (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা) থেকে মনোনয়ন নেন ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম। ক্যাটাগরি-সি (বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে ফর্ম নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেবব্রত পাল এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট।

খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন নিয়েছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নিয়েছেন রাহাত শামস।

নির্বাচন কাঠামো সংক্ষেপে:

  • ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): ৭১ জন কাউন্সিলরের ভোটে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন।

  • ক্যাটাগরি-২ (ক্লাব): ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন।

  • ক্যাটাগরি-৩ (বিশ্ববিদ্যালয় ও সংস্থা): ৪৫ জন কাউন্সিলরের ভোটে ১ জন পরিচালক নির্বাচিত হবেন।

  • এনএসসি মনোনীত: ২ জন পরিচালক।

মূলত ২৬ ও ২৭ সেপ্টেম্বর মনোনয়ন সংগ্রহের কথা থাকলেও, ভোটার তালিকা চূড়ান্ত করতে বিলম্ব হওয়ায় মনোনয়ন ফর্ম বিতরণের সময়সীমা কমিয়ে আনা হয় একদিনেই — ২৭ সেপ্টেম্বর, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর