Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান

ডেস্ক সংবাদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্টে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে এই অভিযান শুরু হয়, যা এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের পরিচালক মো. তারিক ইকবার ও ওয়াকিল আহমদের নেতৃত্বে ১৫ সদস্যের একটি টিম পরিচালনা করছে।

এনবিআর কর্মকর্তারা এ পর্যন্ত বেশ কিছু কম্পিউটারের হার্ডডিস্ক ও বিপুল সংখ্যক নথিপত্র যাচাইবাছাই করেছেন। মূলত, রিসোর্টের সম্পদের হিসাব বিবরণীতে দেয়া তথ্যের সাথে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখতেই এই অভিযান চালানো হচ্ছে। এর আগে, বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে জমি কেনার জন্য সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং নানা কৌশলে জমি কিনে নেয়া, এমনকি জবরদখলও করার অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সাভানা রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলিয়ে বেনজীর আহমেদের দখলে ১,৪০০ বিঘা জমি রয়েছে। গত বছরের জুন মাসে দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল সাভানা রিসোর্ট পরিদর্শন করেছিল। এর আগে, ৩ জুন পার্কটি বন্ধ করে দেয় রিসোর্ট কর্তৃপক্ষ।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর