Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

ডেস্ক সংবাদ

দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের সাবেক সদস্য ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, সেটাই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, প্রতীক যা-ই হোক, আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।”

তিনি বলেন, দেশের অধিকাংশ আসনে যখন প্রার্থী ঘোষণা নিয়ে উৎসব চলছে, তখন সরাইল-আশুগঞ্জের মানুষ এখনো জানেন না তাঁদের সংসদ সদস্য প্রার্থী কে। এটি এই এলাকার মানুষের জন্য দুঃখজনক বিষয়।

নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “গত ১৭ বছরে আমার অবস্থান ও ভূমিকা মানুষ জানেন। বাবার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই আমি রাজনীতিতে এসেছি। আপনাদের সমর্থন পেলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারব।”

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “গত ১৫ বছর দেশের মানুষ প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। সরকার এখন বলছে, ২০২৬ সালে সবচেয়ে ভালো নির্বাচন দেবে। আমরা সেই আশার ওপর আস্থা রাখতে চাই।”

সরাইল ও আশুগঞ্জ নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, এই দুটি উপজেলাকে তিনি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান এবং জনগণের ভোটে সংসদে গেলে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করবেন।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে দুই দফায় ২৭২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এই এলাকায় নিয়মিত গণসংযোগ ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর