Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

‘ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছেন, কানাডা যাননি’—প্রেস সচিবের বক্তব্য নিয়ে প্রশ্ন

ডেস্ক সংবাদ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সম্ভাব্য বৈঠক নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে প্রেস সচিবের এক মন্তব্য ঘিরে। ড. ইউনূসের লন্ডন সফরের দ্বিতীয় দিনে, মঙ্গলবার (১০ জুন) বিকেল সোয়া ৪টায় বাংলাদেশ হাইকমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “কিয়ার স্টারমার বর্তমানে কানাডা সফরে রয়েছেন”—এমন তথ্যের ভিত্তিতে এখনো বৈঠকের সময়সূচি নির্ধারিত হয়নি।

তিনি দাবি করেন, এক ব্রিটিশ সংসদ সদস্যের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই তথ্য জানানো হয়েছে। তবে পরবর্তীতে এই বক্তব্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তোলেন লন্ডনের ল ম্যাট্রিক সলিসিটর্সের পার্টনার ব্যারিস্টার সালাহ উদ্দিন সুমন।

তিনি বলেন, “ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বর্তমানে যুক্তরাজ্যেই অবস্থান করছেন। তার কানাডা সফর শুরু হবে ১৪ জুন, শনিবার থেকে।” ব্যারিস্টার সুমন আরও বলেন, “এমন সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল, বিশেষ করে যখন হাইকমিশন ও সরকারের একাধিক সংস্থা লন্ডনে সক্রিয়ভাবে কাজ করছে।”

এ বিষয়ে শফিকুল আলমের মন্তব্য জানতে মেসেঞ্জারে কল করা হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। একইভাবে লন্ডনে নিযুক্ত বাংলাদেশের প্রেস মিনিস্টার আকবর হোসেনের ফোন রিসিভ হয়নি।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি কার্যক্রম অনুসারে জানা যায়, মঙ্গলবার (১০ জুন) তিনি ডাউনিং স্ট্রিটে শিশু কিং, এলসি ডট স্ট্যানকম্ব ও অ্যালিস আগিয়ার-এর পরিবারের সঙ্গে এক বৈঠকে অংশ নেন, যেখানে সাউথপোর্টে একটি স্মৃতি উদ্যান নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা এবং সরকারি অর্থায়ন ঘোষণাও দেন।

সেদিনই তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের সঙ্গে ফোনে কথা বলেন, যেখানে তারা ইসরায়েলি মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা ও ন্যাটো মিত্রদের সম্মিলিত প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, তিনি সাইজওয়েল সি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১৪.২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দেন এবং লন্ডন টেক উইক ২০২৫-এর উদ্বোধনকালে এনভিডিয়া সিইও-র সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসব তথ্য স্পষ্টভাবে ইঙ্গিত করে, ব্রিটিশ প্রধানমন্ত্রী ১০ জুন পর্যন্ত ব্রিটেনেই ছিলেন এবং তার সরকারি কার্যক্রম চলমান ছিল। ফলে, বৈঠক না হওয়ার কারণ হিসেবে তাকে “বিদেশ সফরে আছেন” বলা, স্পষ্টতই তথ্যভিত্তিক ভুল এবং দায়িত্বজ্ঞানহীন বলেই অনেকে মনে করছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর