Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ভারত-পাকিস্তান উত্তেজনা: আইপিএল অনিশ্চয়তায়

ডেস্ক সংবাদ

কাশ্মীরের পাহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তান পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। এর জেরে সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে, দুই দেশের মধ্যে বাড়ছে সামরিক সংঘাতের আশঙ্কা।

এই পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে আইপিএল ২০২৫-এর ওপর। সীমান্তঘেঁষা বেশ কয়েকটি বিমানবন্দর যেমন জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, ভুজ, রাজকোট চণ্ডীগড় বন্ধ ঘোষণা করা হয়েছে ১০ মে সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

ফলে পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসের ধর্মশালার ম্যাচসহ অন্যান্য দলগুলোর সফরসূচি বাধাগ্রস্ত হতে পারে। মে ১১ মে ধর্মশালায় ম্যাচ রয়েছে, তবে সেগুলো নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কিনা তা এখনও অনিশ্চিত।

এদিকে বিসিসিআই জানিয়েছে, আপাতত আইপিএল বন্ধের কোনো পরিকল্পনা নেই। নির্ধারিত সূচি অনুযায়ীই টুর্নামেন্ট চলবে। তবে পরিস্থিতির ওপর তারা কড়া নজর রাখছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, “সরকারের পরামর্শ অনুযায়ীই আমরা কাজ করব। খেলোয়াড় দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।”

সব মিলিয়ে, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও আইপিএলের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সীমান্ত পরিস্থিতির ওপর।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর