Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মশা মারায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে পাবেন পুরস্কার

ডেস্ক সংবাদ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশার উপদ্রব কমানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কর্মীদের জন্য পুরস্কারের ঘোষণা করেছে। প্রশাসক মো. শফিকুল ইসলাম খান সোমবার (৩০ মার্চ) স্বাস্থ্য বিভাগের আয়োজনে গুলশান নগর ভবনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

প্রশাসক শফিকুল বলেন, “রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের দোষারোপ করতে না পারে, সেজন্য সর্বোচ্চ আন্তরিকতা ও কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। ব্যবহারিক জ্ঞানের ওপর বেশি গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। শতভাগ সফল না হলেও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব।”

তিনি আরও জানান, মশা নিয়ন্ত্রণ কার্যক্রম মূলত মাঠপর্যায়ের কর্মীদের উপর নির্ভর করছে। ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনার কাজ জোরদারভাবে বাস্তবায়ন করছে, যা মশা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। প্রশাসক শফিকুল শেষে বলেন, “যাদের পারফরম্যান্স ভালো থাকবে, তাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।”

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মশক নিয়ন্ত্রণ কৌশল এবং ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে দক্ষতা অর্জন করবেন। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, তিনটি ‘সি’ — কমিটমেন্ট, কোলাবোরেশন এবং কো-অপারেশন — বাস্তবায়ন করলে মশক নিয়ন্ত্রণ কার্যকরভাবে সম্ভব।

এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে মোট ৮২ জন অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ও প্রতিটি ওয়ার্ডের মশক সুপারভাইজার।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর