Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মাকে কুপিয়ে হত্যার পর ছেলের আত্মসমর্পণ

মাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ
ডেস্ক সংবাদ

মাদকের টাকা না পেয়ে কক্সবাজার শহরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। পরে তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শুক্রবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহরের পশ্চিম বড়ুয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা বেগম মেরী সদর উপজেলার বড়ুয়াপাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী।
এ দিকে এ ঘটনায় আটক যুবকের নাম হোসাইন মোহাম্মদ আবিদ। তিনি একই এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ শুক্রবার রাতে মাকে কুপিয়ে হত্যা করেন তিনি। হত্যাকাণ্ডের সময় মা-ছেলে ঘরেই ছিলেন। অসুস্থ বাবা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে।
এ দিকে হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ

লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর

নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর