Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মানিক মিয়ায় নববর্ষের কনসার্ট

ডেস্ক সংবাদ

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নববর্ষ উদ্‌যাপনে বিশেষ কনসার্ট আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। কনসার্টে অংশ নিতে শত শত উৎসাহী মানুষ জমায়েত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) বেলা সাড়ে তিনটায় জাতীয় সংসদ ভবনের সামনে কনসার্টটি শুরু হয়। প্রথমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর গানের দলের সদস্যরা মঞ্চে ওঠেন এবং তাঁদের পরিবেশন করা গানগুলো শোনান। এরপর একে একে বিভিন্ন সংগীতশিল্পীরা মঞ্চে উঠে জনপ্রিয় কিছু গান পরিবেশন করেন, যেমন— “মন কী যে চায় বলো”, “গুরু ঘর বানাইলা কী দিয়া”, “সুন্দরী চলেছে একা পথে” ইত্যাদি।

নববর্ষ উদ্‌যাপনে পরে কয়েকজন শিল্পী সম্মিলিত কণ্ঠে “এসো হে বৈশাখ” গানটি পরিবেশন করেন। কনসার্টে গান পরিবেশন করেন রাফি অ্যান্ড রকারস (আর অ্যান্ড আর) এবং অ্যাশেস ব্যান্ড দল। এছাড়া এককভাবে মঞ্চে গান শোনান এফ মাইনর, আতিয়া আনিসা, ইসলাম উদ্দিন পালাকার, আরজ আলী ওস্তাদ, সাগর দেওয়ান, পারসা, জাহিদ নিরবসহ আরও অনেক শিল্পী।

এই কনসার্টের মূল আকর্ষণ ছিল ড্রোন শো, যা সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।

সংস্কৃতি মন্ত্রণালয় এই কনসার্ট ও ড্রোন শোর আয়োজন করেছে, তবে অনুষ্ঠানটির কারিগরি সহায়তা প্রদান করেছে চীনা দূতাবাস। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর