Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান

ডেস্ক সংবাদ

চলে গেলেন আর্জেন্টিনার ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য, ডিফেন্ডার লুইস গালভান। সোমবার (৫ মে) ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোবার রেইনা ফাবিওলা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন গালভান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এএফএ এক বিবৃতিতে জানায়, “এই কঠিন সময়ে আমরা লুইস গালভানের পরিবার ও ঘনিষ্ঠদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

গালভান ১৯৭৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সেন্টার-ব্যাক পজিশনে খেলেছিলেন। সেই টুর্নামেন্টে বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। গালভান ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপেও জাতীয় দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি মোট ৩৪টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে।

ক্লাব ক্যারিয়ার শুরু হয় ১৯৭০ সালে, আর্জেন্টিনার তালেরেস দে কর্দোবা ক্লাবে। সেখানে একটানা ১৯৮২ সাল পর্যন্ত খেলার পর বলিভিয়ার ক্লাব বলিভারে যোগ দেন। পরে ১৯৮৬ সালে আবার তালেরেসে ফিরে আসেন। দুই দফায় ক্লাবটির হয়ে তিনি ৫০৩টি ম্যাচ খেলেছেন, যা ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর