Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগ

ডেস্ক সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের ওপর চলমান শোষণ, প্রতারণা ও ঋণদাসত্ব নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের নিযুক্ত বিশেষজ্ঞরা। শুক্রবার (২১ নভেম্বর) জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেন, জালিয়াতিপূর্ণ নিয়োগ ব্যবস্থা ও নিয়মিত শোষণের কারণে এসব শ্রমিক এবং তাদের পরিবার গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়ায় বহু বাংলাদেশি শ্রমিক মিথ্যা প্রতিশ্রুতি, অনিয়মিত নিয়োগ প্রক্রিয়া, পাসপোর্ট আটকে রাখা এবং চাকরির শর্ত না মানার মতো সমস্যার মুখে পড়ছেন। এতে তারা অতিরিক্ত ফি পরিশোধ করে গভীর ঋণের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন।

তথ্যে জানা গেছে, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) মাধ্যমে নিয়োগ পাওয়া হাজারো শ্রমিককে অনুমোদিত ফি’র পাঁচ গুণেরও বেশি অর্থ দিতে হয়েছে। পাসপোর্ট জব্দ, চুক্তির অসঙ্গতি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং শ্রমিকের সম্মতি ছাড়াই অন্য কাজে পাঠানোর অভিযোগও উঠেছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, অল্প কিছু রিক্রুটিং এজেন্সি দুর্নীতি, স্বচ্ছতার অভাব ও নিয়মতান্ত্রিক শোষণের মাধ্যমে একটি বন্ধ সিন্ডিকেট হিসেবে কাজ করছে। অনেক শ্রমিককে দেশ ছাড়ার আগে মিথ্যা ঘোষণাপত্রে স্বাক্ষর করানো হয়েছে যাতে দেখানো হয়—তারা নাকি শুধু সরকারি ফি পরিশোধ করেছেন।

অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিয়ে দুই দেশের সরকারকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে—নিয়োগ এজেন্সির ওপর কঠোর নজরদারি বাড়ানো, কেন্দ্রীভূত চাকরি-পোর্টাল চালু করা, শ্রমিকদের কাছ থেকে নিয়োগ ফি পুরোপুরি নিষিদ্ধ করা এবং শোষণমূলক চক্র ধ্বংসে কার্যকর দ্বিপাক্ষিক ব্যবস্থা গ্রহণ।

এছাড়া মালয়েশিয়া সরকারকে শ্রমিকদের নির্বিচার আটক, হয়রানি বা ডিপোর্টেশনের ঝুঁকি থেকে রক্ষা করতে আরও শক্তিশালী সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে—অভিবাসী শ্রমিকদের অপরাধী হিসেবে দেখা আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বর্তমানে মালয়েশিয়ার মোট বিদেশি শ্রমশক্তির ৩৭ শতাংশই বাংলাদেশি; ৮ লাখেরও বেশি কর্মী সেখানকার বৈধ কর্মপারমিট নিয়ে কাজ করছেন। দেশটির সবচেয়ে বড় শ্রমশক্তি হওয়া সত্ত্বেও তারা শোষণ ও নিয়োগজনিত ঋণের সমস্যায় ভুগছেন, যা নিয়ে ইতিমধ্যে বিক্ষোভও হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর