Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মাস্টার্স ডিগ্রি অর্জনে নার্স দম্পতির কৃতিত্ব

ডেস্ক সংবাদ

বৃহত্তর সালুটিকর এলাকার বিমানবন্দর থানাধীন ছালিয়া (বড় বাড়ি) গ্রামের বাসিন্দা মো. শাহিন উদ্দিন (লালই) ও রহিমা বেগমের জ্যেষ্ঠ পুত্র মাহবুব উদ্দিন সানী এবং তার স্ত্রী জেবিন বেগম একযোগে মাস্টার্স অব পাবলিক হেলথ (এমপিএইচ) ডিগ্রি অর্জন করেছেন।

লিডিং ইউনিভার্সিটির মাস্টার্স অব পাবলিক হেলথ বিভাগ থেকে ২০১৯–২০২০ শিক্ষাবর্ষে মাহবুব উদ্দিন সানী সিজিপিএ ৩.৯৮ (৪-এর মধ্যে) এবং জেবিন বেগম সিজিপিএ ৩.৯১ (৪-এর মধ্যে) অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।

গত ৩ জানুয়ারি ২০২৬, শনিবার লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে তাদের স্নাতকোত্তর ডিগ্রির সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির চেয়ারম্যান দানবীর রাগিব আলীসহ আরও বিশিষ্টজন।

বর্তমানে মাহবুব উদ্দিন সানী ও জেবিন বেগম দুজনই ক্লিনিক্যাল নার্স টিচার হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন।

তাদের এই শিক্ষাগত সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসী আনন্দিত। সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দেশ-জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ও শুভকামনা জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর