Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

মিষ্টির লোভ সামলানো কঠিন? স্বাস্থ্যকর উপায় আছে!

ডেস্ক সংবাদ

মিষ্টি দেখলেই জিভে জল আসে—এমন মানুষ খুব কমই আছেন। কেউ কেউ তো শুধু ছবি দেখেই মিষ্টি খেতে চাইেন! কিন্তু এই লোভ সামলাতে গিয়ে অনেকেই দ্বিধায় পড়েন, কারণ মিষ্টির সঙ্গে ওজন, ক্যালোরি আর রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ার ভয় জড়িয়ে আছে।

তবে সুসংবাদ হলো—মিষ্টি খাওয়ার ইচ্ছেটা সম্পূর্ণ বাদ না দিয়েও স্বাস্থ্যসচেতন থাকা সম্ভব। কিছু সহজ ও স্বাস্থ্যকর বিকল্প মেনে চললেই মিষ্টির প্রতি ভালোবাসা এবং শরীরের যত্ন—দুটোই বজায় রাখা যায়।

ছানার মিষ্টি

বাড়িতে দুধ জ্বাল দিয়ে তৈরি ছানা দিয়ে বানানো যায় স্বাস্থ্যকর সন্দেশ। ছানার সঙ্গে মধু, কিশমিশ, বাদাম কিংবা অন্যান্য শুকনো ফল মিশিয়ে কয়েক মিনিট জ্বাল দিলেই তৈরি হয়ে যাবে বাড়ির তৈরি ‘লো-সুগার’ সন্দেশ।

মিষ্টি ফল

যাঁদের মিষ্টি না খেলে চলেই না, তাঁরা সহজেই বেছে নিতে পারেন মিষ্টি স্বাদের ফল। আম, কলা, আপেল, আঙুর, কমলা, খেজুর, স্ট্রবেরি কিংবা তরমুজ—সবই প্রাকৃতিক চিনি সমৃদ্ধ ও পুষ্টিকর।

ডার্ক চকলেট

চকলেটপ্রেমীদের জন্য সুখবর—সব চকলেটই ক্ষতিকর নয়। বিশেষ করে ডার্ক চকলেট অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং হৃদরোগ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক। তবে পরিমাণে সচেতন থাকা জরুরি।

আমন্ড-খেজুরের বরফি

সকালে ভিজিয়ে রাখা আমন্ড আর খেজুর ব্লেন্ড করে বানানো বরফিও হতে পারে মিষ্টির দারুণ বিকল্প। ঠান্ডা করে ছোট ছোট টুকরো করে ফ্রিজে রেখে সহজেই উপভোগ করা যায় এই হেলদি ট্রিট।

তবে বিশেষ সতর্কতা—ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সব বিকল্পও খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ প্রাকৃতিক হোক কিংবা বাড়িতে তৈরি, চিনি বা প্রাকৃতিক চিনি সবার জন্য সমান নিরাপদ নয়।

অতএব, মিষ্টি খেতে হলে বেছে খান, বুঝে খান—আর থাকুন সুস্থ ও সচেতন।

Print
Email

সর্বশেষ সংবাদ

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ
লন্ডন আন্ডারগ্রাউন্ডে নারীদের ওপর যৌন হয়রানি: অপরাধীদের পরিকল্পিত কৌশল নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ

সম্পর্কিত খবর