Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

“যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি”—রুমিন ফারহানা

ডেস্ক সংবাদ

বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জনগণের সমর্থনই তাকে সব প্রতিকূলতার মাঝেও নির্বাচনে দাঁড়ানোর সাহস দিয়েছে। তিনি বলেন, তার নির্বাচনে অংশ নেওয়ার পেছনে মূল অনুপ্রেরণা সাধারণ মানুষের ইতিহাস ও আত্মত্যাগ।

শনিবার (১০ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কোনো নেতা বা জমিদারের নেতৃত্বে হয়নি; সেটি হয়েছিল সাধারণ ছাত্র ও খেটে খাওয়া মানুষের অংশগ্রহণে। তার ভাষায়, সেই আন্দোলনে তার বাবাও যুক্ত ছিলেন। তিনি বলেন, সাধারণ মানুষের আত্মত্যাগের কারণেই ভাষা আন্দোলন সফল হয়েছিল, যেমনটি মহান মুক্তিযুদ্ধেও হয়েছিল।

তিনি আরও বলেন, ইতিহাসে ৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান—সবকিছুই সাধারণ মানুষের রক্ত ও ত্যাগের ফসল। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজপথে সাধারণ মানুষ তার পাশে থাকলেও দলের অন্য কোনো শীর্ষ নেতাকে সেখানে দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, “তাই আমি বলি—যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি।” তিনি আরও বলেন, কোনো দল, গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহলের কাছের মানুষ হওয়ার প্রয়োজন তার নেই; তিনি তার মাটির মানুষের আপন এবং তাদের মুখের দিকে তাকিয়েই জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন সক্রিয় ছিলেন না, তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকি দিয়ে ভয় দেখাচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে।

রুমিন ফারহানা আরও বলেন, শেখ হাসিনার মতো শক্তিশালী প্রশাসনকেও তিনি কখনো ভয় পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ব্যালট বাক্স ভরে কাউকে জয়ী করার সুযোগ নেই। কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা হলে তার দায় সংশ্লিষ্টদের নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নির্বাচনী অফিস উদ্বোধন শেষে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আবজাল হোসেন, সরাইল সরকারি কলেজের সাবেক ভিপি মো. ওসমান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন শাহবাজপুর পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মুফতি শহিদুল ইসলাম।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবিবকে জোট প্রার্থী করা হয়েছে। এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় রুমিন ফারহানাকে পরে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম 'পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ'—দাবি এসএনপি-র
ছয় বছরে যুক্তরাজ্যে খাবারের দাম বেড়েছে প্রায় ৪০ শতাংশ; প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ‘পরিবারগুলোর প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ’—দাবি এসএনপি-র
অবৈধ সাব-লেটিং ও আবাসন জালিয়াতির বিরুদ্ধে কঠোর অভিযান: লন্ডনের অভিজাত এলাকায় ১৩টি কাউন্সিল ফ্ল্যাট জব্দ

eb15c33d09400499ff1c842dc5c0c872Y29udGVudHNlYXJjaGFwaSwxNzk0NjcyMTky-2.86476582
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
পিডিংটনের যৌথ সংবাদ সম্মেলনে অভিবাসন ইস্যুতে ক্রিস ফিলিপ ও জিয়া ইউসুফের তুমুল বাগবিতণ্ডা
2304502470__
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক বিপর্যয়ে চরম ভোগান্তি; লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ত্রিশের বেশি ফ্লাইট বাতিল
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
সীমান্ত জট এড়াতে ইউরোটার্নেলে বিমানবন্দরের আদলে ‘ড্রাইভ-থ্রু’ বায়োমেট্রিক পরীক্ষা চালুর সমঝোতা
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য 'ভারতে যাওয়ার' পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস
২৬ বছর ধরে যুক্তরাজ্যে বসবাসরত দৃষ্টিহীন নাইজেরিয়ান নারীকে চিকিৎসার জন্য ‘ভারতে যাওয়ার’ পরামর্শ দিল ব্রিটিশ হোম অফিস

সম্পর্কিত খবর