Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

ডেস্ক সংবাদ

বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে ভিসা জালিয়াতি বা কোনো ধরনের অবৈধ উপায় অনুসরণ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, প্রতারক ও অপরাধী চক্রের কারণে প্রতি বছর ভিসা আবেদনকারীদের কোটি কোটি টাকা সমপরিমাণ ক্ষতি হয়। এসব চক্র বাংলাদেশসহ বিশ্বব্যাপী দুর্বল মানুষকে শোষণ করছে এবং আইনের প্রতি ঝুঁকি তৈরি করছে।

তিনি আরও জানান, ভিসা জালিয়াতি ও অবৈধ অভিবাসন সুবিধা নেয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। অপরাধী নেটওয়ার্কগুলো নানা কৌশলে আবেদনকারীদের বিভ্রান্ত করছে—যেমন অতিরিক্ত অর্থের বিনিময়ে ভিসা নিশ্চিতকরণের প্রতিশ্রুতি, দ্রুত প্রক্রিয়াকরণ বা ভুয়া চাকরির অফার। এর ফলে ভুক্তভোগীরা আর্থিক ক্ষতি, ভিসা প্রত্যাখ্যান, দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা এমনকি মানবপাচারের ঝুঁকিতেও পড়ছেন।

সারাহ কুক বলেন, “ভিসা জালিয়াতি মানুষের স্বপ্ন নষ্ট করে, পরিবারকে ধ্বংস করে। অপরাধীরা মানুষের ভালো জীবনের স্বপ্নকে ব্যবহার করে তাদের অর্থ লুটে নিচ্ছে এবং বিপদের মুখে ফেলছে। আমাদের বার্তা স্পষ্ট—শুধু সরকারি চ্যানেল ব্যবহার করুন, সব ধরনের পরামর্শ যাচাই করুন এবং সন্দেহজনক কার্যকলাপ সঙ্গে সঙ্গে জানিয়ে দিন।”

তিনি আরও যোগ করেন, যুক্তরাজ্য বৈধ ও সঠিক পদ্ধতিতে করা ভিসা আবেদনকে স্বাগত জানায়। তবে জালিয়াতির মাধ্যমে ভিসা পাওয়ার চেষ্টা করলে কঠোর শাস্তি অনিবার্য—এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর