Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে আসছে কড়াকড়ি

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে স্থায়ী বসবাস (পার্মানেন্ট রেসিডেন্সি) সংক্রান্ত নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করেছে দেশটির সরকার। নতুন নিয়মে আবেদনকারীদের সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক অবদান প্রমাণ করতে হবে—এমনটাই উঠে এসেছে খবরে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবার পার্টির সম্মেলনে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ এই প্রস্তাব তুলে ধরবেন বলে জানা গেছে।

কী থাকছে নতুন নিয়মে:

  • সমাজ ও অর্থনীতিতে অবদান রাখতে হবে।

  • ফৌজদারি অপরাধে জড়িত না থাকা।

  • সরকারি সুবিধার উপর নির্ভর না করা।

  • উচ্চমানের ইংরেজি ভাষাজ্ঞান থাকতে হবে।

  • স্বেচ্ছাসেবামূলক কাজের রেকর্ড থাকতে হবে।

বর্তমানে পাঁচ বছর যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসের পর অধিকাংশ অভিবাসী ইনডেফিনিট লিভ টু রিমেইন (ILR) বা স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন। তবে সরকার এই নিয়মগুলো আরও কঠোর করার চিন্তা করছে। এ নিয়ে চলতি বছরের শেষ নাগাদ পরামর্শ প্রক্রিয়া শুরু করা হবে।

রাজনৈতিক প্রেক্ষাপট:

বিশ্লেষকরা বলছেন, অভিবাসনবিরোধী দল রিফর্ম ইউকে-এর জনপ্রিয়তা মোকাবিলায় লেবার পার্টি এ ধরনের অবস্থান নিচ্ছে। নাইজেল ফারাজের নেতৃত্বাধীন দলটি ইতিমধ্যে পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল করে নবায়নযোগ্য পাঁচ বছরের কাজের ভিসা চালুর প্রস্তাব দিয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, রিফর্ম ইউকের গণ-নির্বাসনের নীতি ‘বর্ণবাদী’ এবং এটি দেশকে বিভক্ত করে দেবে।

তথ্যসূত্র: রয়টার্স

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর