Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসার নতুন আবেদন স্থগিত

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নতুন করে ছাত্র ও এক্সচেঞ্জ ভিসার আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাসগুলোকে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আপাতত নতুন সাক্ষাৎকার নেওয়া হবে না, তবে পূর্বনির্ধারিত সাক্ষাৎকারসমূহ যথারীতি চলবে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, সব ধরনের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে বাধ্যতামূলক সোশ্যাল মিডিয়া যাচাই আরও বিস্তৃত ও কঠোর করা হবে।

এই বিষয়ে মুখপাত্র ট্যামি ব্রুস জানান, “কে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে, তা আমরা গুরুত্বের সঙ্গে যাচাই করি এবং সেই প্রক্রিয়াকে আরও জোরদার করা হচ্ছে।”

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরও কঠিন হয়ে উঠবে, বিশেষ করে তাদের অনলাইন কার্যক্রম এখন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এই পদক্ষেপ এমন এক সময় এলো, যখন ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে— মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বামপন্থী মতাদর্শের আধিক্য, ইহুদিবিদ্বেষ এবং ভর্তিতে বৈষম্য রয়েছে। এরই ধারাবাহিকতায় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি ডলারের তহবিল বন্ধ এবং বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের আমন্ত্রণ স্থগিতের উদ্যোগও নেয় প্রশাসন। যদিও আদালতের হস্তক্ষেপে তা বাস্তবায়িত হয়নি।

বিশ্ববিদ্যালয়গুলোর বড় একটি আয়ের উৎস আন্তর্জাতিক শিক্ষার্থী, কারণ তারা সাধারণত স্থানীয়দের তুলনায় বেশি টিউশন ফি দিয়ে থাকেন। তাই এই নিষেধাজ্ঞা কার্যকর হলে শুধু শিক্ষার্থীদের নয়, চাপে পড়বে গোটা মার্কিন উচ্চশিক্ষা ব্যবস্থাও।

Print
Email

সর্বশেষ সংবাদ

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সম্পন্ন: নতুন প্রেসিডেন্ট মকিস মনসুর
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার: পুলিশের তৎপতায় প্রশংসার জোয়ার

সম্পর্কিত খবর