Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রওজা-এ-রাসুল (সা.) জিয়ারতের নতুন সময়সূচি প্রকাশ

ডেস্ক সংবাদ

মসজিদে নববী (সা.)-তে রওজা-এ-রাসুল (সা.) জিয়ারত এবং রিয়াজুল জান্নাহ’তে নফল নামাজ আদায়ের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। নারী ও পুরুষের জন্য সময় আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে, এবং পুরো প্রক্রিয়াটি ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বলে জানিয়েছে প্রেসিডেন্সি অব অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মসজিদস। জিয়ারতের জন্য ‘নুসুক’ অ্যাপ থেকে পারমিট নেওয়া বাধ্যতামূলক।

সাধারণভাবে একজন ব্যক্তি বছরে একবার পারমিট বুক করতে পারবেন। তবে মসজিদে নববীর আশপাশে অবস্থানকারী দর্শনার্থীরা ‘ইনস্ট্যান্ট ট্র্যাক’ অপশন ব্যবহার করে দ্রুত পারমিট নিতে পারবেন।

রওজায় প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশপথ হলো মসজিদে নববীর দক্ষিণ প্রাঙ্গণ—মক্কা গেট নম্বর ৩৭-এর সামনের এলাকা। প্রবীণ দর্শনার্থীরা ম্যানুয়াল হুইলচেয়ারের মাধ্যমে প্রবেশ করতে পারবেন।

পুরুষদের জিয়ারতের সময়সূচি

সাধারণ দিন

  • রাত ২:০০টা – ফজর

  • সকাল ১১:২০ – ইশা

জুমার দিন

  • রাত ২:০০টা – ফজর

  • সকাল ৯:২০ – ১১:২০

  • জুমার নামাজের পর – ইশা পর্যন্ত

নারীদের জিয়ারতের সময়সূচি

সাধারণ দিন

  • ফজরের পর – সকাল ১১:০০টা

  • ইশার পর – রাত ২:০০টা

জুমার দিন

  • ফজরের পর – সকাল ৯:০০টা

  • ইশার পর – রাত ২:০০টা (নিয়মিত রাতের সময়)

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ নতুন সময়সূচি ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের জন্য আরও সুশৃঙ্খল এবং আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর