Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

রমজান উপলক্ষে বাজার নিয়ন্ত্রণে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

ডেস্ক সংবাদ

বাণিজ্য, শিল্প ও বস্ত্র এবং পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। রমজান মাস ঘনিয়ে আসায় এ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দায়িত্ব গ্রহণের সময় রোজা সামনে থাকায় আলাদা কোনো বড় উদ্যোগ নেওয়ার সুযোগ না থাকলেও বর্তমানে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, যা বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তাদের ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী জানান, নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে তিনি কাজ করতে চান। বিশেষ করে কর্মসংস্থান বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা তিনি তুলে ধরেন।

সিলেট আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ে তিনি বলেন, বিনিয়োগ বাড়ানো ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। বিনিয়োগ আকর্ষণে উন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতিগত সহায়তার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শিগগিরই এর ফল দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, পার্শ্ববর্তী দেশগুলো ডিজিটাল রূপান্তরে বড় উদ্যোগ নিয়েছে এবং সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দিচ্ছে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশকেও প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। আগামী পাঁচ বছরে প্রতিটি দিনকে কাজে লাগিয়ে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর