Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাখে খোদা-মারে কে? মৃত্যুর মুখ থেকে ফিরে আসা পাইক এখন কোথায়?

ডেস্ক সংবাদ

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে কারাগারে ফিরে গেছেন ৫০ বছর বয়সী বন্দি ক্রিস্টা পাইক (Christa Pike)।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর পেন্টোবারবিটাল (Pentobarbital) ওষুধের দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও অলৌকিকভাবে বেঁচে যান পাইক। এই ঘটনায় তিনি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং চলতি সপ্তাহের শুরুতে জ্ঞান ফিরে কথা বলতে শুরু করলে চিকিৎসকরা স্তম্ভিত হয়ে যান। দীর্ঘ ৩০ বছর ধরে কারাবন্দি থাকা পাইকই ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি এমন প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকেও বেঁচে ফিরেছেন। টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন এখনো মৃত্যুদণ্ড ব্যর্থ হওয়ার সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে আদালতের শুনানিতে রাজ্যের সহকারী অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কি না তা এখনো নিশ্চিত নয়। এদিকে বিচারক ব্যর্থ ইনজেকশন-সংক্রান্ত সমস্ত প্রমাণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন, যা ভবিষ্যতে নতুন আইনি লড়াইয়ের জন্ম দিতে পারে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘বাড়ি ফিরে যাও’, যুক্তরাজ্যে ভারতীয় ৩ শিক্ষার্থীকে পার্কে হেনস্তা

‘নো ম্যানস ল্যান্ড ফোর্ট’, রূপকথার চেয়েও নাটকীয় যার ইতিহাস

উড়োজাহাজে ছারপোকার উপদ্রব: ফ্লাইট বাতিল করলো কান্টাস

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

শাবানা মাহমুদের প্রতি মাইকেল গভের সেই অনুরাগ কি এখনও অমলিন?

সমকামী সাজিয়ে আশ্রয় জালিয়াতি: লন্ডনে গ্রেফতারের পর জামিনে মুক্ত বাংলাদেশি সাজ্জাদ

সম্পর্কিত খবর