Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

ডেস্ক সংবাদ

রাজশাহীর চারঘাট উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিন হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ রায় আজ রোববার (৯ জুন) অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক ঘোষণা করেন। দণ্ডিত আসামিরা হলেন চারঘাট উপজেলার আস্করপুরের মিনারুল ইসলাম, মাসুদ রানা এবং সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস (জুয়েল)।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৯ অক্টোবর সন্ধ্যায় চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামে রাস্তার পাশে গলাকাটা অবস্থায় ভ্যানচালক জালাল উদ্দিনকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের ছেলে মানিক বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন। পরবর্তী তদন্তে পুলিশ ২০২১ সালের ২৫ এপ্রিল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষ্য দেন।

এই মামলায় দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প

গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?

গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর