Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনে গিয়ে ‘সুখবর’ দিলেন সিলেটের হুমায়ুন কবির

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের লন্ডন সফরে গিয়ে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে থাকা আবিদা ইসলাম-কে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথ-এর মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের কাছে তিনি এ তথ্য জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টিকে ‘সুখবর’ হিসেবে উল্লেখ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুমায়ুন কবির সিলেটি ও ইংরেজি মিশিয়ে সাংবাদিকদের বলেন—লন্ডনের হাইকমিশনার কমিউনিটিকে বিভক্ত করে রেখেছেন এবং হাইকমিশনকে দলীয়করণের চেষ্টা করেছেন। এ কারণে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

পরে ইংরেজিতে তিনি বলেন, “হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।”

তবে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের বিষয়ে এখনো আনুষ্ঠানিক অফিস আদেশ সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিদেশি মিশনগুলোতে বিভিন্ন রদবদল করে। এর ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিতে খলিলুর রহমান-এর সঙ্গে লন্ডনে গেছেন হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর