Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডনে প্রবাসীদের দুর্গোৎসব উদযাপন: বিজয়া দশমীতে সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাইয়ের আয়োজন

ডেস্ক সংবাদ

বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং বিজয়া দশমীতে প্রতীকী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের পাঁচ দিনব্যাপী বর্ণাঢ্য শারদীয় দুর্গোৎসব। পূর্ব লন্ডনের ফেয়ারলপস্থ জ্যাক কার্টার প্যাভিলিয়নে আয়োজিত এই উৎসবে শাস্ত্রীয় ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি ছিল প্রবাসে বেড়ে ওঠা বাঙালি শিল্পীদের নিয়ে মানসম্মত সাংস্কৃতিক পরিবেশনা।

গত ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীতে দেবী বোধন ও চণ্ডীপাঠের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। গৌরী চৌধুরী ও উদয় শঙ্কর দাসের পরিচালনায় উদ্বোধনী সাংস্কৃতিক পর্ব উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে। পরদিন মহাসপ্তমীতে অদিতি রায় ও তাপস চৌধুরীর পরিচালনায় কালজয়ী আলেখ্য ‘মহিষাসুরমর্দিনী’ পরিবেশিত হয়।

উৎসবের মহাষ্টমী ও মহানবমীর বিশেষ আকর্ষণ ছিল বহিরাগত ও প্রবাসীদের প্রিয় সংগীতশিল্পীদের উপস্থিতিতে সাংস্কৃতিক সন্ধ্যা। মহাষ্টমীতে সংগীত পরিবেশন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী শান্তনীল ধর এবং মহানবমীতে দর্শক শ্রোতাদের মাতিয়ে রাখেন নূপুর কাজী। বিজয়া দশমীর সমাপনী কনসার্টে প্রিয়াঙ্কা হীরা, সঞ্জয় ঘোষ ও লাবণী বড়ুয়ার মনোমুগ্ধকর কণ্ঠ পরিবেশনায় মেতে ওঠেন লন্ডনের পূজা মণ্ডপে আসা শত শত প্রবাসীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি স্বপন নন্দী, সাধারণ সম্পাদক শ্যামল রায়, কোষাধ্যক্ষ মিল্টন সাহা ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জীব সাহার সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজনটি সফল রূপ নেয়। আয়োজক কমিটির পক্ষ থেকে সদস্য পরিবারের নারী সদস্য, স্বেচ্ছাসেবক, শিশু-কিশোর ও পৃষ্ঠপোষকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানানো হয়। ধর্মীয় সম্প্রীতি ও বাঙালি সংস্কৃতি প্রবাসের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

Print
Email

সর্বশেষ সংবাদ

নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে'-র নেতা রবার্ট জেনরিখ।

নিজ দলের সমর্থকদের যে প্রশ্ন করে লজ্জা পেলেন রিফর্ম ইউকে’-র নেতা রবার্ট জেনরিখ।
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
প্রবাসী বিনিয়োগের নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা কামনা
লন্ডনে প্রবাসীদের দুর্গোৎসব উদযাপন: বিজয়া দশমীতে সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাইয়ের আয়োজন
লন্ডনে প্রবাসীদের দুর্গোৎসব উদযাপন: বিজয়া দশমীতে সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাইয়ের আয়োজন
লন্ডনে প্রবাসীদের দুর্গোৎসব উদযাপন: বিজয়া দশমীতে সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হল অ্যালামনাইয়ের আয়োজন
লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নতুন কমিটির অভিষেক

লন্ডনে সিলেট-৩ আসনের ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ: সাজা বাতিলের দাবি ও ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের আশা

বিমানের যাত্রীসেবার মান উন্নয়ন ও প্রবাসীদের সমস্যা সমাধানের দাবি জানাল ‘ইউকে বাংলা সোসাইটি’

সম্পর্কিত খবর