Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডনে ভয়াবহ তাপপ্রবাহ, পুড়ছে ইউরোপ

ডেস্ক সংবাদ

ইউরোপের দক্ষিণাঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহ চলছে, যেখানে অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্পেনের একটি শহরে রেকর্ড ৪৬ ডিগ্রি তাপমাত্রা মাপা হয়েছে। ইতালি, গ্রিস, ও পর্তুগালও ভুগছে তীব্র গরমে। তাপের কারণে স্বাস্থ্য সতর্কতা ও দাবানলের ঝুঁকি বেড়েছে

যুক্তরাজ্যও রেহাই পায়নি। লন্ডনে তাপমাত্রা পৌঁছেছে ৩৫ ডিগ্রিতে। হোম কাউন্টিজে ৩০–৩৪ ডিগ্রি এবং উত্তর ইংল্যান্ডের শহরগুলোতেও ৩০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রেকর্ড হয়েছে।

ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি ইংল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে অ্যাম্বার সতর্কতা জারি করেছে, যা ১ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকবে। তীব্র তাপ বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

এ বছরের তাপপ্রবাহে ইউরোপজুড়ে এখন পর্যন্ত ৬৮৪ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে স্পেনেই মারা গেছেন ১১৪ জনের বেশি। গবেষকদের ধারণা, শুধু ইংল্যান্ড ও ওয়েলসেই ১৯–২২ জুনের মধ্যে ছয় শতাধিক মানুষ মারা গেছেন

সবার প্রতি পরামর্শ:

  • প্রচুর পানি পান করুন

  • সরাসরি রোদ এড়িয়ে ছায়ায় থাকুন

  • দুর্বল ও প্রবীণ প্রতিবেশীদের খোঁজখবর নিন

এই অতিরিক্ত তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আরও গভীর উদ্বেগ তৈরি করেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর