Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন ও ম্যানচেস্টারে শরণার্থী ইস্যুতে মুখোমুখি পাল্টা বিক্ষোভ

ডেস্ক সংবাদ

লন্ডনের ইজলিংটনে একটি হোটেলে আশ্রিত শরণার্থীদের ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার থিসল সিটি বার্বিকান হোটেলের সামনে অভিবাসনপন্থী এবং বিরোধী দু’টি গোষ্ঠী মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যাপকভাবে মোতায়েন করা হয় এবং সংঘর্ষের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়।

হোটেলবিরোধী বিক্ষোভটি “থিসল বার্বিকান নিডস টু গো – লোকালস সে নো” স্লোগানে আয়োজন করা হয়। পরে এটি ডানপন্থী গোষ্ঠীগুলোর সমর্থন লাভ করে। প্রায় ১০০ জন এতে অংশ নেন, যাদের মধ্যে অনেকে “মেক ইংল্যান্ড গ্রেট এগেইন” টুপি পরে হোটেলের দিকে “রাস্তা থেকে সরাও” বলে স্লোগান দিতে থাকেন। এক বক্তা দাবি করেন, পাল্টা বিক্ষোভকারীদের অর্থায়ন করছে লেবার সরকার ও ট্রেড ইউনিয়ন।

অন্যদিকে, হোটেলের সামনেই বর্ণবাদবিরোধী সংগঠন ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’-এর নেতৃত্বে শত শত মানুষ পাল্টা বিক্ষোভে অংশ নেন। উপস্থিত ছিলেন ইজলিংটন নর্থের এমপি ও সাবেক লেবার নেতা জেরেমি করবিন। সংখ্যায় তারা হোটেলবিরোধীদের তুলনায় অনেক বেশি ছিলেন। শরণার্থীরা হোটেলের জানালা দিয়ে সমাবেশটি দেখছিলেন। বিক্ষোভকারীরা “তোমরা স্বাগত” লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করে শরণার্থীদের প্রতি সমর্থন জানান।

একটি মুখোশধারী গোষ্ঠী “আমরা অ্যান্টি-ফ্যাসিস্ট” স্লোগান দিয়ে হোটেলবিরোধীদের দিকে অগ্রসর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পুলিশ বিক্ষোভের শর্ত ভঙ্গের অভিযোগে সাতজনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।

একই দিন ম্যানচেস্টারেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ডানপন্থী সংগঠন ‘ব্রিটেন ফার্স্ট’ “রি-মাইগ্রেশন” দাবিতে একটি মিছিল করে, যেখানে শতাধিক মানুষ অভিবাসীদের ফেরত পাঠানোর দাবি তোলে। পাল্টা অবস্থান নেয় বর্ণবাদবিরোধী সংগঠনগুলো। সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে পুলিশ দুই পক্ষকে আলাদা করে দেয়।

ডানপন্থীদের দাবি, হোটেলে অভিবাসীদের থাকার ফলে স্থানীয় গৃহহীনদের সমস্যা বাড়ছে। অন্যদিকে অভিবাসনপন্থীরা জানান, শরণার্থীরা যুদ্ধ ও নির্যাতন থেকে পালিয়ে এসেছে, তাই তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত।

সূত্র: দ্য গার্ডিয়ান

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর