Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

লন্ডন প্রবাসী শফি হত্যার নেপথ্যে মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্ব

ডেস্ক সংবাদ

একটি মোটর সাইকেল নিয়ে দ্বন্দ্বের জেরেই সিলেটে লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে হত্যা করে লাশ আগুনে পুড়ানো হয়েছে।
শফি হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তারের পর দুজনের আদালতে দেওয়া জবানবন্দির ভিত্তিতে এমনটি জানিয়েছে পুলিশ।
মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বের জের ধরেই প্রবাসী শফিকে হত্যা করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশের ক্রাইম এন্ড অপস বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ দুলনের ছেলে সাব্বির আহমদ (২১), নারায়নগঞ্জের পূর্বাচল এলাকার সৈয়দ মুহিবুর সামাদ শাহীনের ছেলে সৈয়দ মেহরাজ উজ সামাদ শোভন (২০) ও জকিগঞ্জের ঘেচুয়া গ্রামের আবদুল হকের ছেলে তাহিরুল হক (২০)।
পুলিশ জানায়, যুক্তরাজ্য প্রবাসী বুরহান উদ্দিন শফির গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর হলেও তিনি সিলেট নগরীর আম্বরখানা এলাকার একটি বাসায় থাকতেন। গেল প্রায় ৬-৭ মাস আগে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সময় তিনি তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি সৈয়দ মেহরাজ উজ সামাদ শোভনের কাছে রেখে যান।
যুক্তরাজ্যে ফেরার পর তিনি মোটরসাইকেলটি অন্য একজনকে দিয়ে দিতে বলেন। কিন্তু শোভন তাতে রাজি হয়নি। সে মোটরসাইলেকটি বিক্রি করে দিতে চায়। এ নিয়ে প্রবাসী শফির সাথে শোভনের তিক্ততা শুরু হয়। একপর্যায়ে তা চরমে পৌঁছায়। গত ২৮ জানুয়ারি শফি দেশে ফেরার খবর পেয়ে ২৫ জানুয়ারি শোভন তাকে হত্যার পরিকল্পনা নেয়।
৩০ জানুয়ারি শফি কুলাউড়ায় যাওয়ার জন্য সিলেট নগরীর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার কোনারবন্দ হাওর থেকে শফির অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের পর গত শুক্রবার মামলার প্রধান আসামী সাব্বির আহমদকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমতে, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে শনিবার নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে শোভনকে ও সিলেট থেকে তাহিরুল হককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সাব্বির ও শোভন আদালতে হত্যাকান্ডে নিজেদের সংশ্লিষ্টতার ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
অবৈধ দ্রুতগতির ই-বাইক বন্ধে কঠোর ডেলিভারু: রাইডারদের প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত
ইউরোপীয় ইউনিয়নের (EU) সাথে সম্পর্ক জোরদার না করাকে 'দায়িত্বের চরম অবহেলা' (Dereliction of duty) বলে অভিহিত করতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।হাউস অফ কমন্সে পার্লামেন্ট অধিবেশন শুরুর বক্তব্যে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলবেন, "ব্রেক্সিট উপকারের চেয়ে ক্ষতিই বেশি করেছে—এই বাস্তবতাকে মেনে নেওয়ার সময় এসেছে।" অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে ব্রাসেলসের সাথে একটি নতুন ও কার্যকর চুক্তি স্বাক্ষরের পক্ষে যুক্তি তুলে ধরবেন তিনি। আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাজ্য-ইইউ শীর্ষ সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনীতির মাঠে নতুন করে ব্রেক্সিট বিতর্ক উসকে দিয়েছে।অন্যদিকে, কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনক এই উদ্যোগের তীব্র সমালোচনা করে একে "পুরোনো বিতর্ক নতুন করে উসকে দেওয়া" বলে অভিহিত করেছেন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার আশঙ্কা প্রকাশ করেছেন।
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
ইইউ’র সঙ্গে চুক্তি প্রত্যাখান হবে ‘দায়িত্বে অবহেলা’: হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের বড় ঘোষণা
‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা

সম্পর্কিত খবর