Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন নেতৃত্বে তারেক-আকরামুল-হান্নান

ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ক্লাবের সদস্যরা আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

নির্বাচনে সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হুসাইন এবং ট্রেজারার পদে মো. আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি হলে সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ব্রিটেনে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন গণমাধ্যমকর্মীর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মোহাম্মদ জুবায়ের। সাধারণ সম্পাদক তাহসির মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্রিটিশ এমপি আফসান বেগম, রাজনৈতিক নেতৃবৃন্দ, পেশাজীবী ও বিপুলসংখ্যক কমিউনিটি নেতা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এবারের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে দুটি প্যানেলের ৩০ জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান সহ-সভাপতি সায়েম চৌধুরীকে পরাজিত করে জয়ী হন তারেক চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সালেহ আহমদকে হারিয়ে নির্বাচিত হন আকরামুল হুসাইন (আকরাম)। ট্রেজারার পদে বিপুল ভোটে জয় পান মো. আবদুল হান্নান

এছাড়াও নির্বাচিত অন্যান্য পদগুলো হলো— সিনিয়র সহ-সভাপতি: তাহসির মাহমুদ, সহ-সভাপতি (স্বতন্ত্র): আহাদ চৌধুরী বাবু, সহ-সাধারণ সম্পাদক: আব্দুল কাদির মুরাদ, সহকারী ট্রেজারার: মো. এখলাছুর রহমান পাক্কু, সাংগঠনিক ও ট্রেনিং সম্পাদক: আলাউর রহমান খান শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক: ফয়সল মাহমুদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিজ সম্পাদক: রুপি আমিন, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সরওয়ার হোসেন, সাইদুর রহমান সোহেল, লোকমান হোসেন গাজী, ফারজানা চৌধুরীএনাম চৌধুরী

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ বেলায়েত হোসাইন। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার সাগির বকত ফারুকসিরাজুল বাসিত চৌধুরী

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর