Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

লন্ডন বাংলা প্রেস ক্লাব এখন সিসিটিভির আওতায়: হাইটেক সেন্ট্রি লিমিটেডের সৌজন্যে বিশেষ উপহার

ডেস্ক সংবাদ

নিজস্ব প্রতিবেদক, লন্ডন:
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ক্লাবকে আরও সুরক্ষিত করতে পুরো অফিসকে সিসিটিভি (CCTV) ক্যামেরার আওতায় আনা হয়েছে। দীর্ঘ ৩৩ বছরের পথচলায় এটি ক্লাবের আধুনিকায়নে আরও একটি নতুন সংযোজন। বিশিষ্ট ব্যবসায়ী ও ক্লাবের গর্বিত সদস্য হাবিবুর রহমান হাবিবের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘হাইটেক সেন্ট্রি লিমিটেড’ (Hitech Sentry Ltd)-এর সৌজন্যে সম্পূর্ণ বিনামূল্যে এই ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছে।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরামুল হোসেন হাইটেক সেন্ট্রি লিমিটেডকে ধন্যবাদ জানান। প্রেসক্লাবে এই উপহার প্রদান করার জন্য।
এই মহৎ উদ্যোগের পেছনে প্রধান ভূমিকা পালন করেছেন প্রেস ক্লাবের বর্তমান ইসি কমিটির অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন। ব্যক্তিগত আলাপচারিতার এক পর্যায়ে ক্লাবের নিরাপত্তার কথা চিন্তা করে হাবিবুর রহমানকে একটি সিসিটিভি ক্যামেরা প্রদানের অনুরোধ জানান শাহিন। বন্ধুর অনুরোধ এবং ক্লাবের প্রতি নিজের গভীর ভালোবাসা থেকে হাবিবুর রহমান কেবল একটি নয়, বরং পুরো অফিসের জন্য প্রয়োজনীয় সেটআপ এবং টেকনিক্যাল সাপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার ঘোষণা দেন।
হাইটেক সেন্ট্রি লিমিটেডের সিইও হাবিবুর রহমান হাবিব নিজেই এই ইনস্টলেশন প্রক্রিয়ার তদারকি করেছেন। তিনি জানান, ক্লাবের কৌশলগত গুরুত্বপূর্ণ ৪টি পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হয়েছে:
১. এন্ট্রি ও কনফারেন্স হল: এই ক্যামেরাটি ক্লাবের প্রবেশ পথ এবং যেখানে সদস্যরা বসেন বা প্রেস কনফারেন্স হয়, সেই পুরো এলাকাটি কভার করবে।
২. গেস্ট ভিউ (হাই রেজোলিউশন): প্রেস কনফারেন্সে আগত অতিথিদের জন্য বিশেষ এই ক্যামেরাটি রাখা হয়েছে। এর হাই-রেজোলিউশন ফুটেজ প্রয়োজনে গণমাধ্যমকর্মীরা সংবাদে ব্যবহারের জন্য সংগ্রহ করতে পারবেন।
৩. অফিস মনিটরিং: এটি ক্লাবের দাপ্তরিক কার্যক্রম এবং অভ্যন্তরীণ রেকর্ড রাখার জন্য স্থাপন করা হয়েছে।
৪. বহিরাঙ্গন (এক্সিট ও এন্ট্রি): বাইরের এই ক্যামেরাটির মাধ্যমে ক্লাবে কারা আসা-যাওয়া করছেন, তা সার্বক্ষণিক নজরদারিতে থাকবে।
হাবিবুর রহমান হাবিব (সিইও, হাইটেক সেন্ট্রি লিমিটেড) বলেন, “প্রেস ক্লাব আমাদের সেকেন্ড হোম, এটি আমার আত্মার বন্ধন। শাহিন ভাই যখন প্রস্তাব দিলেন, আমি ভাবলাম শুধু ইকুইপমেন্ট কেন, মেটেরিয়ালস এবং লেবার কস্টসহ সব দায়িত্ব আমার কোম্পানিই নেবে। এটা আমার কলিগ এবং ভাই-বন্ধুদের জন্য একটা ক্ষুদ্র উপহার।”
আলাউর রহমান খান শাহিন (অর্গানাইজিং সেক্রেটারি) বলেন, “লন্ডন বাংলা প্রেস ক্লাবকে আধুনিক ও নিরাপদ করার লক্ষ্যেই এই উদ্যোগ। হাবিব ভাইয়ের আন্তরিকতা এবং সহযোগিতায় আজ পুরো অফিস সিসিটিভির আওতাভুক্ত হলো, যা আমাদের সদস্যদের জন্য অনেক বেশি স্বস্তির।”
ক্লাবের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং সাধারণ সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, ৩৩ বছর পূর্ণ করা এই ঐতিহ্যবাহী সংগঠনটি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং পেশাদার হয়ে উঠেছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
গোপনে স্কুল ছাত্রীদের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করতেন হাইস্কুল শিক্ষক আবু সালি রহমান।
সিলেটের বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের শেষ নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত

তথ্য লুকিয়ে এক সাথে পাঁচটি কোম্পানীতে ফুল টাইম জব করে এবার আদালতের কাঠগড়ায় ইস্ট লন্ডনের এক বাঙালী

৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু: চার শুক্রবারের রামাদানে ঈদুল ফিতর মঙ্গলবার বা বুধবারে
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কুরিয়ার চালক মাসুম মিয়াকে (৪২) গুলিকরে হত্যার ঘটনায় নেই-কোয়ান ডেভিস-জোডো নামের ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার ও অভিযুক্ত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে নির্মম এই হত্যাকাণ্ডে মোট পাঁচজন গ্রেপ্তার ও অভিযুক্ত হলো। গোয়েন্দারা খতিয়ে দেখছেন—এটি কোনো সংগঠিত অপরাধচক্রের মাধ্যমে পরিচালিত চুক্তিভিত্তিক কিলিং বা ভাড়াটে হত্যাকাণ্ড ছিল কি না।
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
পূর্ব লন্ডনে মাসুম মিয়া হত্যায় কিশোরসহ পঞ্চম সন্দেহভাজন অভিযুক্ত: চুক্তিভিত্তিক নিখুঁত হত্যাকাণ্ডের সন্দেহ
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি
লন্ডনে চালকবিহীন রোবোট্যাক্সি চলাচলে স্থগিতাদেশের দাবি

সম্পর্কিত খবর