Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাই

ডেস্ক সংবাদ

কেন্দুয়া উপজেলায় মাসুম বিল্লাহ (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের গায়ে আগুন ধরিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মাসকা ইউনিয়ন পরিষদের পাশে রায়পুর গ্রামের কেন্দুয়া–আঠারবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

পাইকুড়া মুহিয়ে ইসলাম দাখিল মাদ্রাসার ইবতেদায়ি বিভাগের শিক্ষক মাসুম বিল্লাহ জানান, মাদ্রাসার অক্টোবর মাসের বেতনের চেকের টাকা তুলতে তিনি কেন্দুয়া অগ্রণী ব্যাংকে যান। সেখান থেকে ২ লাখ ৩ হাজার ৭০০ টাকা তুলে মোটরসাইকেলে ফেরার পথে দুটি মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তার গতিরোধ করে।

তিনি আরও জানান, ছিনতাইকারীরা তার মোবাইল ফোন ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। বাধা দিলে তারা মারধর করে গ্যাস লাইটার দিয়ে তার পাঞ্জাবিতে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে আগুন নেভানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তার প্যান্টের পকেটে থাকা টাকাগুলো নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় আশপাশে কেউ না থাকায় তিনি সাহায্য চাইতেও পারেননি। পরে খবর পেয়ে সহকর্মী শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

ঘটনার পর বিকেলে মাসুম বিল্লাহ কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “অভিযোগটি আমরা গ্রহণ করেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

দিনদুপুরে এমন নৃশংস ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

‘আমার করের টাকা যায় কোথায়?’: এনএইচএসের স্বাস্থ্যসেবা নিয়ে প্রশ্ন তুললেন লন্ডনের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান

‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
‘ঘামের ডলার, আগামীর পুঁজি’: প্রবাসী সঞ্চয়কে জাতীয় বিনিয়োগে রূপান্তরের আহ্বান
UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির

সম্পর্কিত খবর