Skip to main content

Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শীত শেষ হওয়ার আগেই সবজির বাজারে ঊর্ধ্বগতি

ডেস্ক সংবাদ

শীত মৌসুম এখনো পুরোপুরি শেষ না হলেও রাজধানীর বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, শালগম ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, শসা ৮০ টাকা, গাজর ৬০ টাকা এবং পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের দাম কেজিতে ১৬০ টাকা, টমেটো ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ফুলকপি, বাঁধাকপি ও শিমের দামও বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, কয়েক দিন আগেও তুলনামূলক কম দামে সবজি পাওয়া গেলেও এখন প্রতিটি সবজির দামই বেড়েছে। মালিবাগ এলাকার ক্রেতা সাবিনা বলেন, ‘কয়েক দিন আগে ২০–৩০ টাকায় ফুলকপি কিনেছি। আজ সেটির দাম ৫০ টাকা হাঁকানো হচ্ছে। দরদাম করে ৪০ টাকায় কিনতে হয়েছে।’

বিক্রেতারা জানান, শীত মৌসুমে সবজির সরবরাহ বেশি থাকায় দাম কম থাকে। কিন্তু শীত শেষের দিকে সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারে দাম বাড়ছে, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।

শীত শেষে মৌসুমি প্রভাবেই সবজির বাজারে এই মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে, যা সাধারণ ক্রেতাদের ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

UK-তে মাস্টার্স শেষ করে অনুপ সরকারের অনুপ্রেরণামূলক গল্প: "জীবনের পথচলা ও মাইলফলক"
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
দ্য রোড বিহাইন্ড মি অ্যান্ড দ্য মাইলস অ্যাহেড, যুক্তরাজ্যে এক বাংলাদেশি তরুণের সংগ্রাম ও সাফল্যের গল্প
গোলাপগঞ্জে প্রাথমিক শিক্ষাবৃত্তি পাওয়া ৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও ভূমিদাতা পরিবারকে সংবর্ধনা
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
নির্বাচন ছাড়াই কীভাবে নতুন প্রধানমন্ত্রী পেল যুক্তরাজ্য?
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
গাজী নজরুলের এমপি পদ থাকছে না : শিশির মনির
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
লন্ডনে অনুষ্ঠিত হলো সিলেটের বিশ্বনাথের চককাশিমপুর গ্রামের প্রবাসীদের রিইউনিয়ন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের সাথে ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরস প্রতিনিধি দলের সাক্ষাৎ

সম্পর্কিত খবর